আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

একদিনে ছয় জেলায় সড়কে ঝরল ২২ প্রাণ

একদিনে ছয় জেলায় সড়কে ঝরল ২২ প্রাণ

সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সাপ্তাহিক ছুটির দিনে ছয় জেলায় সড়ক-মহাসড়কে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকালের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

শুধু ঢাকা-সিলেট মহাসড়কেই পৃথক ঘটনায় প্রাণ গেছে ১৬ জনের। এরমধ্যে হবিগঞ্জে ৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৭, ময়মনসিংহে ২, ফেনীতে ২, সাভারে ১ এবং কুমিল্লায় একজন নিহত হয়েছেন।

নবীগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৯

সকালে নারায়ণগঞ্জ থেকে একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও এলাকায় চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নারীসহ নয়জন নিহত হন। আহত হন আরও তিনজন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মালেক জানান, আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে।  তারা হলেন রাজিব, আসমা, আব্বাস উদ্দিন, মহসিন, ইমন খান, রাব্বি ও সুমনা। এর মধ্যে সুমনা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং  বাকিরা ঘটনাস্থলেই মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় নিহত ৬

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা নতুন পেট্রোল পাম্পের সামনে বাসের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ছয় যাত্রী নিহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল ইসলাম জানান, নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে।  তারা হলেন-সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমনের (১৯)।

আহতরা হলেন-শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা নারায়ণগঞ্জ থেকে মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট যাচ্ছিলেন বলেও জানান ওসি।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মাসুম বেপারী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মাসুম বেপারী মানিকগঞ্জ জেলার আব্দুর রউফ বেপারীর ছেলে ও তিনি আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতেন।

ময়মনসিংহে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে মাছবাহী পিকআপ ভ্যান ধাক্কা দিলে দুজন নিহত হন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তালাককোর্ট গ্রামের আব্দুছ ছালামের ছেলে ট্রাকের হেলপার আজিল (২২) ও নেত্রকোণা জেলার টাগরাকোটা গ্রামের শ্রী মানিকের ছেলে পিকআপ ভ্যানের যাত্রী রাজন (২৮)।

ফেনীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীর সোনাগাজী উপজেলায় দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

সাভার শিল্প পুলিশের কনস্টেবল নিহত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ট্রাকচাপায় আকাশ আহম্মেদ (২২) নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ আহম্মেদ ঢাকা জেলার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে বলে জানান সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী।

কুমিল্লায় গাড়িচাপায় নিহত ১

কুমিল্লার দাউকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ি চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দাউদকান্দির গৌরিপুর হাসপাতালে রাখা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার এসআই শাহাদাৎ হোসেন বলেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে গাড়িটি দ্রুত পালিয়ে যায়। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

পাঠকের মতামত