আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনা ভাইরাস নিয়ে বিএনপি নেতারা দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন: মোহাম্মদ নাসিম

করোনা ভাইরাস নিয়ে বিএনপি নেতারা দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন: মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখাপত্র মোহাম্মদ নাসিম বলেছেন, করোনা ভাইরাস নিয়ে বিএনপি নেতারা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন। সরকারের বিরোধীতা করার জন্য যেকোনো বিষয়েই বিএনপি নেতিবাচক কথা বলছে। তিনি বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন করোনা ভাইরাসের কথা নাকি সরকার লুকিয়ে রেখেছে। এটা একটা হাস্যকর এবং দায়িত্বহীন বক্তব্য। বিএনপি যে কতটা দায়িত্বহীন একটা দল, তারা যে কতটা হীনমন্যতায় ভোগে, বিএনপি যে দেউলিয়া হয়ে গেছে তাদের মহাসচিবের এ বক্তব্যই তার প্রমাণ।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মোহাম্মদ নাসিম।

বিএনপি নেতাদের দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বিএনপির দায়িত্ববোধ বলে কোনো কিছু নাই, যেকোনো বিষয়ে বিএনপি নেতিবাচক ভূমিকা রাখে। এ জন্য তাদের বর্তমান পরিস্থিতি এরকম। বিএনপির ভুলের রাজনীতির কারণেই তাদের নেতার মুক্তির জন্য সরকারের কাছে কাকুতি-মিনতি করতে হয়।

মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বন্দি ছিলেন আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, মার খেয়েছি, কিন্তু কারো কাছে কোনদিন কাকুতি-মিনতি করিনি। বিএনপি তাদের নেত্রীর মুক্তির জন্য কাকুতি মিনতি করছে। কতটা দেউলিয়া হয়ে গেছে বিএনপি। তাদের নেতাকে কারাগারে রেখে দুই বছর বিএনপি কর্মসূচিবিহীন একটি দলে পরিণত হয়েছে। আমি মনে করি বিএনপি নেতাদের এ কারণেই পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, যে কোনো সময়, যে কোনো প্রজন্মের কেউ যদি জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শোনেন, তার কাছে মনে হবে ইতিহাসের মাহেন্দ্রক্ষণে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নিয়ে বঙ্গবন্ধু সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মুক্তিকামী মানুষের সামনে এই ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু বাঙালি জাতির জন্য নয়, সমগ্র বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য একটি প্রেরণার উৎস।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

পাঠকের মতামত