আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪ জন নিহত

কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪ জন নিহত


সিরাজগঞ্জের তাড়াশের গুল্টা বাজার শহীদ এম মনছুর আলী কলেজের নির্মাণাধীন গেট ধসে পড়ে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ২ জন। মঙ্গলবার বিকাল ৪টার দিকের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের মৃত জাহের উল্লাহর ছেলে তোজাম (৬৫), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের মৃত সুলতান ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৬), সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪) ও শাহজাদপুর উপজেলার গরু ব্যাপারী খাদেম আলী (৫০)। আহত দুইজন হলেন-তাড়াশ উপজেলার তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩) ও লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন কলেজ মাঠে গরু ছাগলের হাট বসে। দুর্ঘটনার শিকার ওই চারজন হাটে ঘোরাফেরা করছিলেন। এমন সময় কলেজের গেট ধসে তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হন। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত