আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন

মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন


করোনাভাইরাস সংক্রমণরোধে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা থেকে মাদারীপুরের শিবচর উপজেলার সবধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, গণজমায়েত ও লোকাল পরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তবে ওষুধের দোকান, কাঁচামাল ও মুদি দোকান খোলা থাকবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ বলবৎ থাকবে।

সম্প্রতি তিন হাজারের বেশি প্রবাসী মাদারীপুর ফিরেছেন। তাদের বড় অংশই এসেছেন করোনাভাইরাস আক্রান্ত দেশ ইতালি থেকে। বিদেশফেরত লোকজন স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে ঝুঁকিতে পড়েছেন মাদারীপুর জেলার মানুষ।

একটি বিশ্বস্ত সূত্রের তথ্যমতে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১৮ জন। তাদের মধ্যে পাঁচজন মাদারীপুরের বাসিন্দা। দুইজন ইতালি প্রবাসীর মাধ্যমে তার পরিবারের সদস্যদের মধ্যে এই ভাইরাস ছড়িয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে শিবচর ও মাদারীপুর লকডাউন করা হবে। 

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রতিটি ইউনিয়নের বিদেশফেতরদের তথ্য সংগ্রহ করে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরপরেও যদি কেউ আদেশ অমান্য করেন, তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত জেল-জরিমানা করা হচ্ছে। কাউকে ছাড়া দেওয়া হবে না।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, মাদারীপুর ঝুঁকিপূর্ণ হওয়ায় সদর হাসপাতালের নতুন ভবনের ১০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। করোনাভাইরাস বিস্তাররোধে স্বাস্থ্য বিভাগ বিভিন্ন সচেতনতামূলক কাজ করছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত