আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ভারত থেকে আসা ‘খাওয়ার অযোগ্য’ ৫০ মণ মাংস জব্দ

ভারত থেকে আসা ‘খাওয়ার অযোগ্য’ ৫০ মণ মাংস জব্দ


ভারত থেকে আনা ৫০ মন মাংস জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। জব্দ করা এই মাংস নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। মহিষের দেখিয়ে আনা এই মাংস অন্য কোনো প্রাণীর বলে ধারনা র‌্যাবের। ক্ষতিকর ছত্রাক পড়ায় মাংসগুলো ভক্ষণযোগ্য কিনা তা পরীক্ষা করা হবে।

র‌্যাব জানায়, বুধবার দিবাগত রাতে গাবতলীর মিথিলা পরিবহন নামের একটি একটি বাসে করে রংপুরে পাঠানোর সময় ১৪৮ কেজি মাংস জব্দ করা হয়। পরে ওই সূত্র ধরে বৃহস্পতিবার ভোরে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি গোডাউন থেকে আরো ১ হাজার ৮৫০ কেজি মাংস জব্দ করা হয়।

অসাধু একটি চক্র খাওয়ার অযোগ্য মাংস বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও সুপারশপে এবং রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরে প্রেরণ করে ভোক্তাদের ঠকিয়ে আসছিল।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর এইচ এম পারভেজ আরেফিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ভারত থেকে আমদানি করা মহিষের মাংস রংপুরে পাঠানো হচ্ছে। খাওয়ার অযোগ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে এই মাংস।

তিনি বলেন, ‘গাবতলী বাস টার্মিনালে প্রথমে অভিযান চালিয়ে ১৪৮ কেজি মাংস জব্দ করা হয়। জব্দ হওয়া মাংসের প্যাকেটের গায়ে বাফেলো লেখা থাকলেও মাংস নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে মিরপুর-১১ নম্বরের তালাব বিহারী পল্লী মাংসের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ১ হাজার ৮৫০ কেজি মাংস জব্দ করা হয়।’

র‌্যাবের ভাষ্য, মাংসগুলো যেভাবে রাখা হয়েছিল তাতে গুণগত মান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাছাড়া রান্নার পর এই মাংসের কারণে শরীরে নানা রোগবালাই দেখা দিতে পারে। বিশেষ করে ফুড পয়জনিং, অ্যানথ্রাক্স, ক্যান্সার, রেবিসসহ মারাত্মক রোগের সম্ভাবনা রয়েছে। চক্রটি খাবার অযোগ্য এই মাংস বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও সুপার শপ ছাড়াও জেলা শহরগুলোতে পাঠাতো।

র‌্যাবের এই কর্মকর্তা বলছেন, দীর্ঘদিন ধরে চক্রটি এই ব্যবসা করে আসছিল। তারা ভারতের আলানা নামক একটি কোম্পানি থেকে মাংস আমদানি করে থাকে। এই মাংসের গুণগতমান বিষয়ে কোন সার্টিফিকেট ছিল না। এছাড়া আমদানি ইনভয়েসের কোনো ভাউচার কিংবা রেজিস্টার পাওয়া যায়নি। অভিযানে গ্রেপ্তার দুইজনকে চার লাখ টাকা জরিমানা এবং তিনমাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত