আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনা যত বড় শত্রুই হোক, আমরা পরাজিত করবোই: কাদের

করোনা যত বড় শত্রুই হোক, আমরা পরাজিত করবোই: কাদের


করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বাংলাদেশ ঝুঁকিতে থাকলেও আতঙ্কিত হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত। দেশে করোনাভাইরাস মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের সর্বাত্মক প্রয়াস ও সম্মিলিত উদ্যোগে করোনা যত বড় শত্রুই হোক, এই শত্রুকে আমরা পরাজিত করবোই।'
শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে তারর নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া জিল্লুর রহমানের পরিবারসহ বিভিন্ন সংগঠন নেতারাও শ্রদ্ধা জানান।
ওবায়দুল কাদের বলেন, 'করোনা বিষয়টা নিয়ে আমরা ঝুঁকিতে আছি, সেটা নি:সন্দেহে বলা চলে। কিন্তু আতঙ্কিত হওয়ার মত সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি।আমাদের এখানে এ পর্যন্ত ১৮ জন (বর্তমানে ২০) করোনা রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তারপরও ঝুঁকি আছে।'
'দেশে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন থামছে না'- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'করোনাভাইরাসের মধ্যেও বিরোধী দলের ওপর নির্যাতন কীভাবে হচ্ছে- সেটা আমার জানা নেই। কোনো তথ্যপ্রমাণও তো নেই। কোথায় তাদের ওপর নির্যাতন করা হচ্ছে? তথ্যপ্রমাণ নিয়ে আসুক। তারা ঢালাওভাবে অন্ধকারে ঢিল ছুঁড়বে যে নির্যাতন ও অত্যাচার হচ্ছে- এটা তাদের পুরানো অভ্যাস।'
করোনা সংকটের কারণে পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পিছিয়ে দিতে বিএনপির দাবির প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলামরা কখন কী যে বলেন! সবকিছুতে তারা রাজনীতি খুঁজে বেড়ান। নির্বাচনের বিষয়টা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের ব্যপার। নির্বাচন কমিশন এই সময়ে নির্বাচন পেছাতে চাইলে সরকারের কোনো কিছু করণীয় নেই।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে সরকার নিয়ন্ত্রণ করে না। তাদের সিদ্ধান্ত তারাই নেয়। মির্জা ফখরুল নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর যে আবেদন জানিয়েছেন, সেটা কার্যকর করবে কী করবে না- সেটাও নির্বাচন কমিশনের বিষয়।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে সেতুমন্ত্রী বলেন, জিল্লুর রহমান এদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ এবং সৎ ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। যিনি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ট সহচর এবং দল ও দেশের সংকটে একজন সাহসী নেতা হিসেবে তিনি এদেশের রাজনৈতিক অঙ্গণে সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব।
তিনি বলেন, বিশেষ করে নেত্রী শেখ হাসিনা যখন কারাগারে, সে সময় জিল্লুর রহমান সাহসিকতার পরিচয় দিয়েছেন। দলের দুঃসময়ে তিনি ছিলেন ঐক্যের প্রতীক, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছিলেন। বয়স অনেক বেশি হলেও সে সময় আন্দোলন-সংগ্রামে তিনি যে অবদান রেখেছিলেন সেটা দলের নেতাকর্মীদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস।
এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত