আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনা: ভাড়া মওকুফ করলেন ঢাকার আরও এক বাড়িওয়ালা

করোনা: ভাড়া মওকুফ করলেন ঢাকার আরও এক বাড়িওয়ালা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকার শেখ শিউলি হাবিব নামের এক ভবন মালিক নিজের ভাড়াটিয়াদের চলতি মাসের ভাড়া মওকুফ করে দেখিয়েছেন উদারতা। এ উদ্যোগের প্রশংসার মধ্যেই এবার খোঁজ পাওয়া গেলো তার মতো আরও এক উদার বাড়িওয়ালার। তিনিও মওকুফ করে দিয়েছেন ভাড়াটিয়াদের ভাড়া। তাও এক নয় দুই মাসের ভাড়া! আর ওই টাকা দিয়ে যেন অন্যকে সাহায্য করা হয় সেজন্য জানিয়েছেন অনুরোধ।

শনিবার (২১ মার্চ) মুহিব রহমান নামের ওই বাড়িওয়ালা তার ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে ভাড়া মওকুফের বিষয়টি জানান।

একটি নোটিশের ছবি সংযুক্ত করে দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের হাজারিবাগ বেড়িবাধ এলাকার বাসায়, যেখানে নিম্নবিত্তরা ভাড়া থাকেন তাদের জন্য আজকে কিছু করার চেষ্টা করলাম। আইডিয়াটা ইন্টারনেট থেকে পাওয়া। আমরা সবাই কি এ ধরনের শো অফ করতে পারি না?’

‘আমি এই বাড়ি ভাড়ার উপর নির্ভরশীল না বলেই এটা করতে পেরেছি। সবার কাছেই এটা আশা করা বোকামি। অনেকের সংসার চলেই বাড়ি ভাড়ার টাকায়।’

২১/০৩/২০২০ তারিখে দেওয়া ওই নোটিশে লেখা ছিল, ‘প্রিয় ভারাটিয়াগণ, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনাদের আগামী দুইমাসের ভাড়া মওকুফ করা হলো। বিশেষ অনুরোধ- ১. ভাড়ার টাকা দিয়ে পারলে কারও সাহায্য করুন। ২. ইলেকট্রিক বিল সময়মতো নিজ দায়িত্বে পরিশোধ করুন। ৩. কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। ৪. অপ্রয়োজনে বাসার বাইরে যাবেন না।’

গণামাধ্যম থেকে মুহিব রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ইচ্ছে করেই নোটিশের ছবি ফেসবুকে দিয়েছি যেন মানুষ দেখে। কারণ আমি দেখছি, মানুষ শুধু অভিযোগই করছে। কেউ নিজের কাজটা করার চেষ্টা করছে না। এটা একটা যুদ্ধ, করোনার বিরুদ্ধে যুদ্ধ। আমাদের সবদিক থেকে এ রোগের বিরুদ্ধে লড়তে হবে। সরকার একা কিছুই করতে পারবে না। বলতে গেলে, বিশ্বের কোনো দেশের সরকারই এটার বিরুদ্ধে কিছু করার জন্য প্রস্তুত ছিল না। আমার চেষ্টা হলো, মানুষের মধ্যে একটু ইতিবাচক ভাব নিয়ে আসা। ফেসবুকে নেতিবাচক বিষয় দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি।

ভাড়া মওকুফ এবং পরামর্শসহ নোটিশটি ফেসবুকে পোস্ট করার পর থেকেই প্রশংসায় ভাসছেন মুহিব রহমান।

শেয়ার করুন

পাঠকের মতামত