আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

সাদুল্লাপুর লকডাউন করায় ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিসি

করোনাভাইরাস মোকাবিলায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে 'লকডাউন' (অবরুদ্ধ) করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। তবে জেলা প্রশাসক বলেছেন, উপজেলা লকডাউন করা হয়নি। যিনি চিঠি ইস্যু করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজের ওই সিদ্ধান্তের পর জেলা প্রশাসক মো. আবদুল মতিন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান।
উপজেলা প্রশাসনের চিঠিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাদুল্লাপুর উপজেলা লকডাউন হয়েছে জানিয়ে বলা হয়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের জনৈক শচিন্দ্র নাথ মন্ডলের ছেলে কাজল মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুইজন আমেরিকা প্রবাসী আত্মীয় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রায় চার-পাঁচশ' লোক দাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, পরবর্তীতে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজন ভোট প্রদান করেছেন মর্মে জানা যায়। এ অবস্থায় ভাইরাসটি দ্রুত সংক্রামণ ঘটতে পারে মর্মে আশু সম্ভাবনা রয়েছে। ফলে অত্র উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সাদুল্লাপুর উপজেলাকে 'লকডাউন' করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, লকডাউন সংক্রান্ত চিঠিটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। মূলত ওই বাড়ি এবং আশপাশের এলাকার লোকজনকে ঘরের বাইরে বের হওয়ার না জন্য এবং করোনা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে অবস্থান করছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, সাদুল্লাপুরে লকডাউন করা হয়নি। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। চিঠিটা আমি দেখেছি। চিঠি যিনি ইসু করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাদুল্লাপুরে কোন রোগী শনাক্ত হয়নি।
তিনি বলেন, একটি বিয়ে বাড়িতে বিদেশি আত্মীয় যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে দুইজন অসুস্থ্য হয়ে পড়েছে। সেজন্য শুধু ওই বাড়িটি কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এছাড়া উপজেলার পরিবেশ স্বাভাবিক রয়েছে। আমরা ওই দুইজনকে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।

শেয়ার করুন

পাঠকের মতামত