আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ফেইসবুকে ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

ফেইসবুকে ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সুমন সওদাগর (৩৫) নামে এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ওই যুবকের বিরুদ্ধে মন্ত্রীদের কটূক্তি করার অভিযোগ এনে শনিবার বিকালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপরই মধ্যরাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়া গ্রামের আওরঙ্গজেব সওদাগরের ছেলে সুমন সওদাগর তার ফেসবুক পেজে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে আপত্তিকর লেখা পোস্ট করেন। লেখাটি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু হলে ওই রাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বাদী হয়ে সুমন সওদাগরকে আসামি করে বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শনিবার মধ্যরাতে সুমন সওদাগরকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে এবং রবিবার সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বিচারক সোলায়মান কবির আসামি সুমন সওদাগরকে হাজতে পাঠিয়ে দিয়ে আগামী ২৫ মার্চ তার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত