আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

এখনো পিপিইর অত প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

এখনো পিপিইর অত প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের এখনো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিইর) এতো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই ছিল না। এখনো আমাদের পিপিই অতটা দরকার নেই।’

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সামনে করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোভাইরাস শনাক্ত হয়েছে বাংলাদেশেও। বাংলাদেশে ক্রমেই বেড়ে চলছে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। দিন যত যাবে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ততই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক এবং রোগীর সেবায় নিয়োজিতদের সুরক্ষা সরঞ্জামের সংকট প্রকট হচ্ছে। চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুরক্ষা সরঞ্জামের সংকট কাটাতে ইতিমধ্যে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা বিশেষ সুরক্ষিত পোশাক তৈরির উদ্যোগ নিয়েছে পে ইট ফরোয়ার্ড, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, বুয়েট অ্যালামনাইসহ আরও দুটি সংগঠন।

তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বর্তমানে দেশে পিপিইর এতো প্রয়োজন নেই। সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা এখনও বলছি প্রস্তত আছি। কোন মিথ্যা আশ্বাস আমরা দেই না। এখনও পিপিইর অত প্রয়োজন নেই।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই ছিল না। এখনো আমাদের পিপিই অতটা দরকার নেই।’

মন্ত্রী বলেন, ‘ল্যাব আমাদের আাছে, কিন্তু এখন বাড়তি ল্যাব করছি। কাজেই কোন ল্যাবের টেস্ট বাদ নেই। ইতোমধ্যেই (করোনা) ২৫০ টেস্ট করা হয়েছে। এখন একে অপরকে ব্লেইম করলে হবে না।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশে মোট ১৮ হাজার মানুষ সেলফ কোয়ারেস্টাইনে আছেন বলে জানান তিনি।

কোরিয়াতে ধর্মীয় অনুষ্ঠানের মাঝে করোন ছড়িয়েছে জানিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

শেয়ার করুন

পাঠকের মতামত