আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ময়লা-আবর্জনায় ভর্তি নোংরা পানি দিয়ে জীবাণুনাশক স্প্রে!

ময়লা-আবর্জনায় ভর্তি নোংরা পানি দিয়ে জীবাণুনাশক স্প্রে!

করোনাভাইরাস এর বিস্তার প্রতিরোধে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা কর্তৃপক্ষ তৈরি করছে জীবানুনাশক স্প্রে। তবে সেই স্প্রে তৈরি করতে ব্যবহার হচ্ছে ময়লা-আবর্জনায় ভর্তি নোংরা জীবানুমুক্ত পানি।

পৌর শহরের স্টেশন রোড সংলগ্ন পৌর কবরস্থানের পূর্ব পাশের নোংরা ডোবা থেকে জীবাণুনাশক স্প্রে তৈরির জন্য পাইপ এর সাহায্যে পানি সংগ্রহ করতে দেখা গেছে। করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে কর্মসূচির ব্যানারে পৌরসভার গাড়িতে বুধবার দুপুর ২টার দিকে ময়লা পানি তুলেছেন দুজন শ্রমিক। জানতে চাইলে তারা বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই এই জায়গা থেকে পানি সংগ্রহ করা হচ্ছে।

এ ব্যাপারে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, ডোবার পানি দিয়ে জীবাণনাশক স্প্রে তৈরির করার কোনো নির্দেশনা আছে বলে মনে হয় না। এছাড়াও দূষিত পানি দিয়ে জীবাণুনাশক তৈরি হবে না বরং জীবাণু ছড়াবে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

করোন ভাইরাস প্রতিরোধ কমিটির আহবায়ক ভৈরব উপজেলা নির্বাহী  কর্মকর্তা লুবনা ফারজানা জানান, ময়লা আবর্জনার পানি দিয়ে কখনোই জীবাণুনাশক তৈরি হবে না। বিষয়টি নিয়ে পৌর মেয়রের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব পৌরসভার মেয়র এ্যাড. ফখরুল আলম আক্কাছ এর সাথে মুঠোফোনে কথা হলে এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান। এ ছাড়াও তিনি আরো বলেন জীবাণুনাশক স্প্রে তৈরির জন্য শ্রমিকদেরকে পৌর কবরস্থানের পশ্চিম পাশের বিল থেকে পানি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল। তারা যদি পূর্বপাশের ডোবা থেকে পানি সংগ্রহ করে থাকে তবে সেটি অনুচিত। যাচাই করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত