আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের ফোনে কথা বলার সুযোগ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের ফোনে কথা বলার সুযোগ

নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি কারাগারের গার্মেন্টসটিতে বন্দিদের তৈরি করা মাস্ক মাত্র ১০ টাকায় বিক্রি করছে কারা কর্তৃপক্ষ। 

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য জানান।

এর আগে সকালে জেল সুপার সুভাষ কুমার ঘোষ টেলিফোন বুথ উদ্বোধন করেন। এ বুথে মোট ১০টি টেলিফোন রয়েছে। সেখানে বন্দিদের কথোপকথন রেকর্ড করা হবে। প্রতি সপ্তাহে একবার একজন বন্দি তার পরিবারের সদস্যদের সঙ্গে অনধিক পাঁচ মিনিট কথা বলতে পারবেন। এজন্য মিনিট প্রতি বন্দিকে দিতে হবে এক টাকা যা তার প্রিজন ক্যান্টিন (পিসি) অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। মূলত এ পিসি অ্যাকাউন্টে বন্দিদের স্বজনরা বন্দির ব্যক্তিগত খরচের টাকা জমা রাখেন।

জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, সারাবিশ্বে মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কারাবন্দির স্বজনরা যেমন তাদের নিয়ে চিন্তিত তেমনি স্বজনদের নিয়েও বন্দিরা দুশ্চিন্তা করেন। এর মধ্যে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বন্দিদের সঙ্গে সাক্ষাতেও আমরা নিরুৎসাহিত করছি। এজন্য সরকার বন্দিদের এ কথা বলার সুযোগ দিয়েছে। তবে আমরা বন্দিদের এ কথোপকথনের ওপর নজর রাখবো।
 
তিনি বলেন, বন্দিরা  করোনা ভাইরাস প্রাদুর্ভাবে বাইরের সাধারণ মানুষের জন্য কারাগারের গার্মেন্টসে মাস্ক তৈরি করছেন। যা কারাগারের বাইরে ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া কারারক্ষী ও কারাবন্দিদের জন্য মাস্কের ব্যবস্থা করা হয়েছে। ভেতরে ও বাইরে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে যেন কোনো সমস্যা না হয়। বন্দিদের সঙ্গে যারা সাক্ষাতে করতে আসবেন তারাও এ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পর সাক্ষাৎ করতে পারবেন।



এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত