আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যেভাবে হামলা হলো খালেদার গাড়িবহরে - ছাত্রলীগের সন্ত্রাসী কাজে সরকারের সমর্থন!

যেভাবে হামলা হলো খালেদার গাড়িবহরে -  ছাত্রলীগের সন্ত্রাসী কাজে সরকারের সমর্থন!

অবাক জাতির বিবেক!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার
গাড়িবহরে আজ বুধবার তৃতীয়বারের মতো হামলা
চালানো হয়েছে। বাংলামোটরে আজকের হামলায়
ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ কর্মীরা
অংশ নেন।
খালেদা জিয়া বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁর
গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হন। আমাদের
আলোকচিত্রীদের ক্যামেরায় খালেদার বাসা থেকে
বের হওয়া থেকে শুরু করে গাড়িবহরে হামলা
পরবর্তী দৃশ্যগুলো ধরা পড়ে।


(গোল চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীরা)
খালেদার গাড়িবহর বিকেল সাড়ে পাঁচটার দিকে
বাংলামোটর সিগনালে আটকা পড়ে। এ সময়
অতর্কিতে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়।
হামলার মুখে পড়ে খালেদাকে বহনকারী গাড়িটি
টান দেওয়ার চেষ্টা করলে পেছন পেছন দৌড়াতে
থাকে ছাত্রলীগের নেতা-কর্মীরা।


খালেদার গাড়ি লক্ষ্য করে লাঠিসোঁটা ও ইট-
পাটকেল নিক্ষেপ করা হয়।
খালেদা জিয়া গাড়িতে যে আসনে বসে ছিলেন, তার
ঠিক পেছনের কাচটি হামলায় ভেঙে যায়।
বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা
কর্মকর্তা সামিউল হককে রাস্তায় ফেলে পেটায়
ছাত্রলীগের নেতা-কর্মীরা।



(গোল চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীরা)
হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
মশিউর রহমান রুবেল ও মামুনুর রশীদসহ নেতা-
কর্মীরা অংশ নেয়।


(গোল চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীরা)
খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা
সামিউল হক হামলায় আহত হন।


এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র
পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ফকিরাপুলে
গণসংযোগ শেষে নয়াপল্টনের দিকে আসার পথে
কাঁচা বাজারসংলগ্ন এলাকায় সরকার-সমর্থকদের
হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। গত
সোমবার প্রচারে নেমে কারওয়ান বাজারে
প্রথমবারের মতো খালেদা জিয়ার পথসভা ও
গাড়িবহর সরকার-সমর্থক নেতা-কর্মীদের হামলার
শিকার হয়েছিল। ওই দিন তাঁর দুটি গাড়ি ও
ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের তিনটি গাড়ি
ভাঙচুর করা হয়।
(প্রথমআলো)

শেয়ার করুন

পাঠকের মতামত