আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

মাঠপর্যায়ে ডিএমপি কমিশনারের ১০ নির্দেশনা

মাঠপর্যায়ে ডিএমপি কমিশনারের ১০ নির্দেশনা

চলমান করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) আতঙ্কে প্রায় স্থবির হয়ে পড়েছে সারাদেশ। করোনা আক্রমন প্রতিরোধে জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতসহ মাঠপর্যায়ে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জনসাধারণের অবাধে চলাচল নিয়ন্ত্রণ করতে প্রয়োগ করা কিছু পদক্ষেপের কারণে সমালোচিত হয়েছে পুলিশ। এ অবস্থায় নাগরিকদের সমস্যা বিবেচনায় হোটেল-বেকারি খুলে দেওয়াসহ মাঠপর্যায়ের দশটি নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার (২৮ মার্চ) সকালে ডিএমপির উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে পাঠানো এক বার্তায় এসব নির্দেশনা দেন তিনি।

ডিএসপির ডিসি এবং এসি পদমর্যাদার কয়েকজন কর্মকর্তা বার্তা পাওয়ার বিষয়টি করেছেন।

কমিশনারের পাঠানো বার্তায় উল্লেখিত ১০ টি নির্দেশনা হলো- অনেক মানুষের রান্না-বান্নার ব্যবস্থা নেই, তাই তাদের জন্য খাবার হোটেল, বেকারি খোলা থাকবে। এসব হোটেল এবং বেকারিতে কর্মরতদের সড়কে চলাচল করতে দিতে হবে।

নিত্য প্রয়োজনীয় ও অপরিহার্য পণ্যের দোকান খোলা থাকবে এবং এসব দোকানে কর্মরতরা কাজে যোগ দিতে পারবেন।

খাবার হোটেল থেকে গ্রাহকদের খাবার পার্সেল নিয়ে যাওয়ার পরামর্শ দিতে হবে। তবে কিছু ক্ষেত্রে কেউ হোটেলে 'সামাজিক দূরত্ব বজায় রেখে' বসে খেতে পারবেন।

স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় যে কোন নাগরিক একা যেকোনো মাধ্যম ব্যবহার করে চলাফেরা করতে পারবেন। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, সিটি করপোরেশনের কর্মকর্তা, নিরাপত্তাকর্মী, মেডিকেল স্টাফদের মতো জরুরি সেবাদানকারীদের সহযোগিতা করতে হবে।

যেকোন ক্ষেত্রে নাগরিকদের সঙ্গে পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদেরও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া, পুলিশ সদস্যরা এমন কোন কাজ করবেন না, যাতে পুলিশের ভাবমূর্তি ও ভালো কাজ ধূলিস্যাৎ হয়ে যায়।

এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত