আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনার বিস্তার রোধে স্প্রে করল ছাত্রদল, বৃত্ত আঁকল ছাত্রলীগ

করোনার বিস্তার রোধে স্প্রে করল ছাত্রদল, বৃত্ত আঁকল ছাত্রলীগ


করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই উদ্দেশ্যে বিভিন্ন দোকানের সামনে বৃত্ত এঁকেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলার বড় রাস্তা, গুরুত্বপূর্ণ বাজারসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসির নেতৃত্বে একটি দল পানির ট্যাংক ও হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে শহরের প্রধান সড়ক ছাড়াও শিবগঞ্জ বাজারে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেন।

অন্যদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ওষুধের দোকানসহ বিভিন্ন দোকানের সামনে বৃত্ত এঁকেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলিরাজ ও মুক্তিযুদ্ধ মঞ্চের শিবগঞ্জ শাখার নেতা হাসিব রায়হান।

বৃহস্পতিবার রাতে শহরের হাসপাতাল রোড, মনাকষা মোড়, কারবালা মোড়ের বিভিন্ন দোকানের সামনে গোল বৃত্ত আঁকেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেছেন, ‘জাতির এই মহাদুর্যোগের সময় ছাত্রদল ও ছাত্রলীগ যেভাবে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। আমাদের সবার মধ্যে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বিরাজ করছে। ছাত্রদল জীবাণুনাশক ওষুধ ছিটানোয় শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষা হবে। ছাত্রলীগ বৃত্ত আঁকায় সামাজিক দূরত্ব বজায় থাকবে। এতে সবাই উপকৃত হবে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত