আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনা প্রতিরোধে সরকার ধীরগতিতে অগ্রসর হচ্ছে: অলি আহমদ

করোনা প্রতিরোধে সরকার ধীরগতিতে অগ্রসর হচ্ছে: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ। ফাইল ফটো

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে যে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন ছিল সেটি নিতে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বর্তমানে সমগ্র জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। অন্যদিকে সরকার ধীরগতিতে অগ্রসর হচ্ছে। দীর্ঘদিন সময় পেয়েও জেলা পর্যায়ে করোনা পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামাদি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে অলি আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, জেলা-উপজেলা পর্যায়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকারের। সে দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে ভাইরাসের প্রাদুর্ভাব বাড়লে নিশ্চিত দেশবাসী গণহারে অকাল মৃত্যুর শিকার হতে হবে। তাই যত দ্রুত সম্ভব আক্রান্ত রোগী ও সম্ভাব্য আক্রান্ত রোগীদের সুচিকিৎসা করা। এছাড়া ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।

এলডিপির সভাপতি বলেন, ঢাকা থেকে ইতোমধ্যে প্রায় দেড় কোটি লোক সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে কেউ করোনা রোগে আক্রান্ত হয়ে থাকলে তাদের মাধ্যমে পরিবার-পরিজন ও পাড়া-প্রতিবেশী আক্রান্ত হবে। লম্বা ছুটি দিলেও তাদের নিজ নিজ গৃহে থাকার নির্দেশ দেওয়া উচিত ছিল। যা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি।

অলি আহমদ বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের বেশির ভাগই বয়স্ক। বাংলাদেশে যারা মারা গেছেন তাদের কয়েকজনের বয়সও ৬০ বছরের বেশি। করোনা ভাইরাস সংক্রমণে বয়স্করা বেশি ঝুঁকিতে আছেন। মারাত্মক ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশে কারাবন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। আমি বাংলাদেশেও সাজাপ্রাপ্ত সত্তরোর্ধ্ব ব্যক্তিদের মুক্তি দাবি করছি।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত