আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনা সংকটে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে-ওবায়দুল কাদের

করোনা সংকটে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে-ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। (ফাইল ফটো)

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকট যতদিন থাকবে সরকারের গৃহীত স্বল্পমেয়াদী- দীর্ঘমেয়াদী কার্যক্রম সারাদেশে ততদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কোভিড-১৯ মোকাবিলায় সরকারের পাশাপাশি ধনী ও বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

রোববার (২৯ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাসে সারা বিশ্ব এক মারাত্মক সংকটের মুখে। এতে থমকে গেছে সব ধরনের স্বাভাবিক কার্যক্রম। কিন্তু মানব সভ্যতার অগ্রযাত্রা অবশ্যম্ভাবী।  ইতিহাস এটাই সাক্ষ্য দেয়। এ মানবিক বিপর্যয়ের মুখে করোনা ভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারাদেশে চলমান রয়েছে। বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি মেনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ ও কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। যতদিন এ সংকট থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে এবং সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ যারা জনগণের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আওয়ামী লীগ এদেশের জনগণের সুখে-দুখে আবেগকে ধারণ করেই রাজনীতি করে। বৈশ্বিক এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে সব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গ্রহণ করছেন স্বল্পমেয়াদী- দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসূচি। যতদিন এ সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে। এবং সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের ধনী ও বিত্তবানদের আহ্বান জানাই মানবিক বিপর্যয়ের এদিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান। সাহায্যের হাত বাড়িয়ে দিন। অতীত ইতিহাস থেকে লক্ষ্য করা যায় এ দেশের জনগণ সবসময় ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সব ধরনের দুর্যোগ মোকাবিলা করেছে। কোনো  দুর্যোগের কাছেই তারা পরাজিত হয়নি। আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না। মারত্মক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধভাবে সর্তক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত