আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নাগরিকদের দেশে ফেরাতে ঢাকা থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করল মার্কিন দূতাবাস

নাগরিকদের দেশে ফেরাতে ঢাকা থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করল মার্কিন দূতাবাস

করোনাভাইরাসের এ সময়ে ঢাকা ত্যাগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দেশটি। ফ্লাইটটি সোমবার (৩০ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ ও বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। তবে ফ্লাইটটি প্রথমে ঢাকা থেকে কাতারের দোহায় অবতরণ করবে। সেখানে অবতরণের পর কোনো যাত্রী প্লেন থেকে বের হতে পারবে না। এরপর ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড়বে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বহনকারী প্লেনটি।

বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ সব তথ্য উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, ফ্লাইটে যুক্ত হলে প্রতিজনকে ভাড়া হিসেবে অর্থ পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে ইকোনমি ফ্লাইটের ভাড়ার সমপরিমাণ অর্থ নির্ধারণ করা হয়েছে। এ জন্য বিমানবন্দর অতিক্রমের পূর্বে প্রত্যেক যাত্রীকে একটি প্রতিশ্রুতি নোটে স্বাক্ষর করতে হবে। যেটি বোর্ডিং পাসের পূর্বে কর্তৃপক্ষের কাছে প্রদর্শন করতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, এয়ারপোর্টে কোনো ধরনের ক্যাশ ও ক্রেডিট কার্ড লেনদেন গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে এ অর্থ নেয়া হবে। এ যাত্রায় ফ্লাইট ব্যতীত যাত্রীদের জন্য আর কোনো যানবাহনের ব্যবস্থা করেনি দূতাবাস। বিমানবন্দর আগমন ও ত্যাগের ক্ষেত্রে পরিবহন যাত্রীদের ব্যবস্থা করতে হবে। পরবর্তী বুকিংও দিতে সমর্থ হয়নি দূতাবাস।

এ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে যাওয়ার সময় সব যাত্রীকে একটি করে কল নিতে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, যদি কেউ যুক্তরাষ্ট্র যেতে চায় তাহলে তাকে প্রয়োজনীয় তথ্য মেইল (DhakaEVAC@state.gov.) করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ফোন কল করতে নিষেধ করা হয়েছে। মেইলের ভিত্তিতে সিট নিশ্চিত হলে যাত্রীকে মেইলের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। তবে মেইল পাওয়া ছাড়া কাউকে বিমানবন্দরে আসার জন্য মানা করা হয়েছে।

মেইলে যা দিতে হবে- পুরো নাম, পাসপোর্ট ইস্যু ও মেয়াদোত্তীর্ণের তারিখ, নাগরিকত্ব, জন্ম তারিখ, জন্মস্থান, লিঙ্গ, ই-মেইলের ঠিকানা, মোবাইল নম্বর। পরিবারের সবার তথ্য দিতে সেখানে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত