আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির প্রজ্ঞাপন

১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির প্রজ্ঞাপন

করোনা-সংক্রমণ রোধে ১১ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছু‌টি বা‌ড়িয়ে‌ছে। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হ‌য়ে‌ছে।

বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘আগামী ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকছে। এরসঙ্গে সপ্তাহিক ছুটি মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়ে‌ছে।’

সরকা‌রি ছু‌টিতে খাবার, ওষুধ, কাচাবাজার, হাসপাতালসহ জরুরি সেবা চালু থাকবে। এ সময় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে জনগণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রয়োজনে এই সাধারণ ছুটিতে ওষুধশিল্প, উৎপাদন, ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে। মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, ট্রেন-বাস পর্যায়ক্রমে চালু করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এতে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবায় বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে সাধারণ ছুটি প্রযোজ্য হবে না। কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্পপণ্য, চিকিৎসা সামগ্রী, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন, কাঁচাবাজার, খাবার দোকান, ওষুধের দোকান ও হাসপাতাল এই ছুটির বাইরে থাকবে। জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে। প্রয়োজনে এই সাধারণ ছুটিতে ওষুধশিল্প, উৎপাদন, ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে। মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, ট্রেন-বাস পর্যায়ক্রমে চালু করা হবে।

করোনা ভাইরাসের সংক্রমন রোধে পরিস্থিতি বিবেচনা করে  রাষ্ট্রপতি, সেনা প্রধান, মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রায় সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২৬ মার্চ থেকে ৪টা এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত