আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নারীদের ভোট দিচ্ছে পুরুষরা

নারীদের ভোট দিচ্ছে পুরুষরা

দক্ষিণ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০৫ নম্বর কক্ষে 

নারীদের ভোট দিচ্ছে পুরুষরা। শুধু তাই নয় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের 
ইলিশ মাছ ও কাউন্সিলর প্রার্থী ফরিদ উদ্দিন আহমেদ রতনের ঠেলা গাড়ি প্রতীকে সিল মারতে দেখা 
গেছে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত নারী 
বুথে পুরুষের সংখ্যাই বেশি দেখা যায়।বাংলামেইলের প্রতিবেদক সেখানকার একটি বুথে গিয়ে দেখেন, বুথে কোনো নারী ভোটার নেই। 
লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন পুরুষ ভোটাররা। এ সময় বুথের ভেতরে দেখা যায় জাল ভোটের 
মহোৎসব। পোলিং অফিসারদের সামনেই কয়েক যুবক মুড়ি বই নিয়ে ইলিশ মাছ ও ঠেলা গাড়ি 
প্রতীকে ক্রমাগত সিল মারলেও তাদের অসহায়ের মতো তাকিয়ে থাকতে দেখা গেছে। ওই বইয়ে সিল 
মারা সম্পন্ন হলে আরেক যুবক সেটি নিয়ে ভোট বাক্সে ফেলেন। সাংবাদিকদের উপস্থিতেও তাদের 
মধ্যে কোনো বয় কাজ করেনি।ওই কেন্দ্রের আরেকটি বুথে দেখা যায়, ইলিশ মাছ প্রতীকের পোলিং এজেন্টরা গেটে দাঁড়িয়ে 
ভোটারদের আসা যাওয়া নিয়ন্ত্রণ করছেন। অনেক ক্ষেত্রে সাংবাদিকদেরও প্রবেশে বাধা দিচ্ছেন।সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ে তিনটি ভোটকেন্দ্রের প্রতিটিতে প্রিসাইডিং অফিসার থাকলেও এ ব্যাপারে 
তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পোলিং অফিসাররাও ছিলেন অসহায়। ভোটকেন্দ্রে বহিরাগতরা 
এলোমেলো ঘুরে বেড়ালেও তারা কোনো ব্যবস্থা নেননি। এছাড়া ভোটকেন্দ্রে সরকার সমর্থিত প্রার্থীদের 
পোলিং এজেন্ট থাকলেও অন্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত