আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের জন্য ডিকসনের ৪ বার্তা

বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের জন্য ডিকসনের ৪ বার্তা

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের জন্য ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন চারটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি এক ভিডিওবার্তায় এ বার্তা দেন।

হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, আজ আমি চারটি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো।

প্রথমত, এই সময়টি আমাদের সবার জন্য কঠিন ও অনিশ্চয়তার। আমি বুঝতে পারছি এই সময়টি সেই সব ব্রিটিশ নাগরিকদের জন্যেও কঠিন যারা বাংলাদেশে এসে এখন চাইলেও আর যুক্তরাজ্যে ফিরতে পারছেন না।

দ্বিতীয়ত, আমরা বাংলাদেশ সরকার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যেন পূর্বঘোষিত ৭ এপ্রিল থেকে প্লেন চলাচল পুনরায় শুরু হয়। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছি এবং আমরা আশা করছি এই ফ্লাইট আবার সচল হবে। তবে এই মুহূর্তে আমরা নিশ্চিত জানি না এই ফ্লাইট আসলেই সচল হবে কিনা। তাই আমরা এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হয়েই আপনাদের জানাতে চাই।

তৃতীয়ত, আপনারা অনেকে জেনে থাকবেন বিভিন্ন দেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনার জন্য বিশ্বব্যাপী একটি বড় আকারের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে ফিরিয়ে আনার কার্যক্রমের আওতায় সেই সব এলাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে ব্রিটিশ নাগরিকদের বেশ বড় একটি সংখ্যা আটকা পড়েছেন অথবা আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা গুরুতর ঝুঁকির সম্মুখীন এবং তাদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ছাড়া আর কোনো উপায়ই নেই। ব্রিটিশ হাইকমিশন ঢাকা থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন লন্ডনের সিদ্ধান্তগ্রহণকারী নীতিনির্ধারকরা বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছা সম্পর্কে আরো অবগত হন। বিষয়গুলো যেন তাদের পরিকল্পনায় প্রতিফলিত হয়।

আমার আলোচনা করা চতুর্থ বিষয়টি আগে উল্লেখিত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনাদের অনুরোধ করছি, সব সময় আমাদের ট্র্যাভেল অ্যাডভাইসে চোখ রাখবেন। এই ট্র্যাভেল অ্যাডভাইস আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন এবং একই সঙ্গে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করবেন। ফ্লাইট সম্পর্কে জরুরি তথ্য পেলে আমরা আপনাদের অবশ্যই জানাবো।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত