আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

সোশাল মিডিয়ার শতাধিক অ্যাকাউন্ট বন্ধের সুপারিশ

সোশাল মিডিয়ার শতাধিক অ্যাকাউন্ট বন্ধের সুপারিশ

ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাস সঙ্কটের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে সোশাল মিডিয়ার শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করতে বলেছে পুলিশ, আর নজরদারিতে রয়েছে শতাধিক অ্যাকাউন্ট।

গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক আনজুমান কামাল, শতাধিক সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের সুপারিশ করে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে এবং আরও শতাধিক অ্যাকাউন্ট নজরদারিতে রয়েছে।

বিটিআরসি ছাড়াও ফেইসবুক কর্তৃপক্ষকেও অ্যাকাউন্টগুলো বন্ধ করার সুপারিশ করা হয়েছে। তবে ফেইসবুক কর্তৃপক্ষকে কয়টি অ্যাকাউন্ট বন্ধের জন্য সুপারিশ করা হয়েছে, তা বলেনি পুলিশ সদর দপ্তর। 

গত তিন দিন ধরে সোশাল মিডিয়ার গুজব একটু বেশি হচ্ছে’ জানিয়ে আনজুমান বলেন, পুলিশেরও কঠোর নজরদারি রয়েছে। যারাই এ ধরনের কাজ করবে, তাদের আইনের আওতায় আসতেই হবে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি হায়দার আলী বলেন, নভেল করোনাভাইরাসি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এই পর্যন্ত ১৩টি মামলা ও দুটি সাধারণ ডায়েরি হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, গুজব রটনাকারীকে শনাক্ত করতে সাইবার পেট্রোল টিম গঠন করা হয়েছে।

গুজবে যেন কেউ কান না দেন, সেজন্য সারা দেশে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে বলেও জানা্ন তিনি।

সোহেল রানা বলেন, জনগণকে কোনো কিছু বিশ্বাস করার আগে ৯৯৯ ও ৩৩৩ ফোন করা যাচাই করে নেওয়ার অনুরোধ করছি।

পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার হওয়ার পাশাপাশি র‌্যাবের অভিযানেও গুজব রটনাকারী আটজন গেপ্তার হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুজব রটানোর অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কিছু অ্যাকাউন্ট শনাক্ত করে অপরাধীদের ধরার অভিযান চলছে।

সবাই সতর্ক করে তিনি বলেন, কোনো গুজবে কেউ লাইক বা শেয়ার করলে ওই ব্যক্তিও একই অপরাধে আপরাধী হবেন।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত