আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনা আতঙ্কে ভর্তি নেয়নি হাসপাতাল, ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

করোনা আতঙ্কে ভর্তি নেয়নি হাসপাতাল, ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ফুসফুসে পানি জমে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আদিবাসী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সুমন চাকমা নামে ওই শিক্ষার্থী সোমবার সকালে গ্রামের বাড়ি খাগড়াছড়িতে মারা যান। তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিকে বিনা চিকিৎসায় সুমনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন সহপাঠীরা। ফুসফুসে পানি জমায় করোনা আতঙ্কে ঢাকার কোনো হাসপাতাল তাকে চিকিৎসা দেয়নি বলে অভিযোগ তাদের।

সুমনের সহপাঠী অনন্যা অনু বলেন, সুমন দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন। ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। সম্প্রতি ফুসফুসে পানি জমায় তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে করোনা আতঙ্কে কেউ ভর্তি নেয়নি। পরে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় তার মৃত্যু হলো।

তার আরেক সহপাঠী ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ১০ দিন আগে ফেসবুকে সুমন লিখেছিল, 'আমার করোনা হয়নি অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার জন্যই আমাকে মারা যেতে হবে।' কে জানত এ কথাই সত্যি হবে? ফুসফুসের অসুখ নিয়ে হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে সে হারিয়ে গেছে।

কানেতা ইয়া লাম লাম নামে তার বিভাগের এক শিক্ষার্থী বলেন, ফুসফুসে পানি জমায় করোনার ভয়ে তাকে কোনো হাসপাতাল চিকিৎসা দিতে চায়নি। এটা কি মৃত্যু, না হত্যা?

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত