আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৪১

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৪১

করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় ১৭ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ১২৩ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন বিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

মীরজাদী সেব্রিনা জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ, নারী ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন। আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের, ১ জন কুমিল্লার ও ১ জন চট্টগ্রামের। এছাড়া কেরানীগঞ্জে ১ জন, বাকি তিনজন কোথায় শনাক্ত হয়েছে তা তিনি নিশ্চিত করেননি।

তিনি বলেন, বয়স ভেদে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে চার, ২১ থেকে ৩০ বছেরর মধ্যে ১০, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ এবং ষাটোর্ধ রয়েছেন ৫ জন।

মৃতদের মধ্যে চারজন পুরুষ, নারী একজন। ষাটোর্ধ দুই জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে দুই এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন।

মৃতদের মধ্যে দুই জন ঢাকার, বাকি তিনজন ঢাকার বাইরের ।

আবুল কালাম আজাদ বলেন, সারা দেশে মোট ৭ হাজার ৬৯৩ টি আইসোলেশন বেড রয়েছে। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৫০টি এবং ঢাকার বাইরে ৬ হাজার ১৪৩টি। আইসিইউ রয়েছে ১১২টি। ঢাকার বাইরে ৩৩টি আইসিইউ এবং ঢাকায় ৭৯টি। ডায়ালাইসিস বেড রয়েছে ৪০টি। আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানান।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত