আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ত্রাণ আত্মসাতকারীদের যেকোন সময় গ্রেপ্তার: দুদক চেয়ারম্যান

ত্রাণ আত্মসাতকারীদের যেকোন সময় গ্রেপ্তার: দুদক চেয়ারম্যান

গরিব, হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের যে কোনও সময় গ্রেপ্তার করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষে সারাদেশে দুদকের গোয়েন্দারা সরকারের ত্রাণ বিতরণের ওপর নজর রাখছেন।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সমকালকে শুক্রবার একথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা অনিয়মের বিরুদ্ধে সবসময় সকাজ করছি। এই দুর্যোগের মুহূর্তে কোনও মানুষ অনিয়ম, দুর্নীতি করতে পারে- এটা কল্পনার অতীত। কিন্তু গণমাধ্যম থেকে আমরা যেটা জানতে পেরেছি যে, গরিব, হতদরিদ্র মানুষের জন্য দেওয়া সরকারের চাল চুরি হয়ে যাচ্ছে, মজুদ করা হচ্ছে। বিতরণ করা হলেও ঠিকমত করা হচ্ছে না।

দুদক চেয়ারম্যান বলেন, দেশের ক্রান্তিকালে দুদক বসে থাকতে পারে না। ত্রাণ সামগ্রী আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ দুদকের সারাদেশের গোয়েন্দারা। ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এটি হবে যে কোন মুহূর্তে।

রোনাভাইরাসের মরণ থাবার কারণে সারাদেশে কার্যত লকডাউন চলছে। স্বল্প আয়ের, গরিব, হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে কষ্টে জীবন কাটাচ্ছেন। দেশের এই জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে সরকার তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে। এই সুযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ত্রাণ সামগ্রী আত্মসাৎ করছেন।

দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদকের প্রতিটি জেলা কার্যালয়ের কর্মকর্তারা ত্রাণ বিতরনে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে ও তাদের সম্পর্কে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে সংশিম্লষ্ট জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। কোনও অবস্থাতেই সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে দুর্নীতির ন্যুনতম সুযোগ দেওয়া হবে না।

দুদক সূত্র জানায়, ত্রাণ সামগ্রী আত্মসাত করে যারা অবৈধ সম্পদের মালিক হবে তাদের রেহাই নেই। তারা মানুষের শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু। তাদেরকে যে কোন মূল্যে আইনের আওতায় আনা হবে।

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দেশের সংবিধান অনুযায়ি অনুপার্জিত আয় ভোগ করার কোনো সুযোগ সেই। দুদক কাউকে অনুপার্জিত আয় ভোগ করার সুযোগ দিবে না।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত