আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

প্রধানমন্ত্রীকে ফোন করেছেন বান কি মুন

প্রধানমন্ত্রীকে ফোন করেছেন বান কি মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন । আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাতিসংঘ মহাসচিব বিএনপিকে নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসার পরামর্শ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১টা ৪৮ মিনিটে জাতিসংঘ মহাসচিবের ফোন আসে। বান কি মুন ও শেখ হাসিনার মধ্যে প্রায় ১৪ মিনিট কথা হয়। এ সময় জাতিসংঘ মহাসচিব জানান, সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে বলে তাকে জানানো হয়েছে। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাংলাদেশের ইতিহাসে প্রাণহানি ছাড়া এই প্রথম নির্বাচন হল। নির্বাচনে জিতবে না বলে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই ভোট বর্জন করেছে বিএনপি। তিন ঘণ্টা পর বিএনপি নির্বাচন বর্জন করেও যে ভোট দলটির সমর্থিত প্রার্থীরা পেয়েছেন তাতে প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রধানমন্ত্রী গত তিন মাসে বিএনপি-জামায়াতের সহিংসতার কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিবকে জানান, তার সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। বান কি মুন প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন, এমডিজি অর্জন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। গণতন্ত্র সুসংহত করতে আওয়ামী লীগ সরকারের নিরলস কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি স্পষ্ট ভাষায় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের নিন্দা জানান। তিন সিটিতেই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে বলেও জাতিসংঘ মহাসচিবকে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে ভোট দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ় ভূমিকা পালন করেছে বলেই দেশের ইতিহাসে এই প্রথম কোন প্রাণহানি ছাড়া নির্বাচন সম্পন্ন করা সম্ভব হল। নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে বলেন, ভোটের সংখ্যা অস্বাভাবিক ছিল না। সুতরাং ভোট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। নির্বাচন কমিশনের কাছে পাঁচ শতাংশ অনিয়মের অভিযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, সেই ভোট বাতিল করেই ফল ঘোষণা দেয় কমিশন। শামীম চৌধুরী জানান, জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বলেন, বিএনপি নির্বাচনে আসা স্বস্তিকর ছিল। কিন্তু মাঝপথে সরে যাওয়া দুঃখজনক। এজন্য উদ্বেগও প্রকাশ করেন বান কি মুন।


শেয়ার করুন

পাঠকের মতামত