আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ত্রাণ আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

ত্রাণ আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. কবির হোসেনকে।

রোববার (১২ এপ্রিল) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়া, তার বিরুদ্ধে গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে।

উপসচিব স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকারে দেওয়া ত্রাণ বিতরণ না করে আত্মসাতের অভিযোগে এবং গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাব মোতাবেক পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেনকে বরখাস্ত করা হলো।

পাশাপাশি তাকে কেন তার পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জবাবপত্র জেলা প্রশাসক নারায়ণগঞ্জের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. কবির হোসেনের বলেন, ‘আমি সরকারি ত্রাণ আত্মসাৎ করিনি। আমার ব্যক্তিগত টাকায় আরো ৫০০ মানুষকে ত্রাণ দিয়েছি। ত্রাণ আত্মসাতের বিষয়টি প্রমাণ করতে পারলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, ‘এ ইউপি সদস্যকে বহিষ্কারের বিষয়টি সোনারগাঁয়ের জনপ্রতিনিধিদের জন্য বিপদ সংকেত। যাতে কেউ ভবিষ্যতে কেউ গাফলতি বা আত্মসাৎ করতে না পারে। এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত