আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

দেশে করোনার উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

দেশে করোনার উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

দেশের ১০ জেলায় করোনা উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জে দুইজন, কুষ্টিয়ায় নারী, চুয়াডাঙ্গার জীবনগরে বৃদ্ধা, গোপালগঞ্জের কাশিয়ানীতে গৃহবধূ, মাদারীপুরের রাজৈরে বৃদ্ধ, রাজশাহীতে যুবক, কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ব্যক্তি, সুনামগঞ্জের জামালগঞ্জে এক ব্যক্তি, রাজবাড়ীতে এক বৃদ্ধা ও ঢাকার সভারে মাদ্রাসাছাত্র মারা যায়।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ পৌরসভার ৮নং ওয়ার্ড খাজুরার এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান। এতে করোনার ভয়ে এলাকার কোনো লোকজন এগিয়ে আসেনি। এমনকি কেউ জানাজার নামাজও পড়াতে রাজি হননি।

পরে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুজ্জামান শুভ নিজেই ওই ব্যক্তির জানাজা পড়ান। শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই ব্যক্তি। পরে আঞ্জুমান মফিদুলের লোকজন লাশ নিয়ে তার গ্রামের বাড়ি ঝিনাইদহ পৌরসভার খাজুরায় আসেন।

ইউএনও বলেন, সবাই আমাকে বলল তাই মানবিকতার জায়গা থেকে জানাজা পড়িয়েছি। কালীগঞ্জ উপজেলার খানজাপুরে শনিবার রাতে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি ৪-৫ দিন জ্বর, সর্দি-কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে স্বজনদের বরাত দিয়ে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন।

রোববার সকালে বাড়ি দুটি লকডাউন ঘোষণা করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। লাশ দাফনের ব্যবস্থা করেন কালীগঞ্জ উপজেলার ছয়জন আলেম। জানাজা পড়ানোর জন্য আলেমদের পক্ষ থেকে গ্রামের মসজিদের খাটিয়া চাওয়া হয়।

কিন্তু গ্রামবাসী খাটিয়া দিতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে মাটিতে রেখেই জানাজা করেন তারা।

কুষ্টিয়া : কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা (৪৩) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই নারীকে ভর্তি করা হয়েছিল। ওই নারী মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা ও জীবনগর : জীবননগরে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার রাতে উপজেলার খয়েরহুদা গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, ওই বৃদ্ধা (৬৫) বেশ কয়েক দিন আগে মেয়ের বাড়ি উপজেলার হাসাদহ গ্রামে বেড়াতে গিয়ে অসুস্থ হন। এ ঘটনায় প্রতিবেশীদের ৮টি বাড়ি লকডাউন করা হয়েছে।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের বুধপাশা গ্রামে রোববার সকালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়িটি লকডাউন করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকেরহাট (মাদারীপুর) : রাজৈরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় রাজৈর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার পাইকপাড়া গ্রামের ওই বৃদ্ধ জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ডা. মিঠুন জানান, ওষুধ প্রয়োগের আগেই তিনি মারা যান।

রাজশাহী : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত দেড়টায় ৩৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : নাগেশ্বরীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের তিনজনের নমুনা সংগ্রহ করেছে বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর। মারা যাওয়া ওই ব্যক্তি ১১ দিন আগে গাজীপুর থেকে এসেছিলেন।

জামালগঞ্জ (সুনামগঞ্জ) : জামালগঞ্জ উপজেলা সদরে ঢাকার মিরপুর থেকে ফেরার দুই দিনের মাথায় এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামে।

শনিবার রাত ৮টায় মারা যাওয়ার পরই গোপনে স্বজনরা লাশ তড়িঘড়ি করে দাফন করেছেন।

রাজবাড়ী : জ্বর, কাশি ও শ্বাসকষ্টে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার বিকালের দিকে রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল হরিসভা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম।

সাভার (ঢাকা) : সাভারে করোনা উপসর্গ নিয়ে রোববার সকালে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে তার পরিবারের সঙ্গে সাভার পৌর এলাকার আইচানদ্দা এলাকায় থাকত।

তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। এ ঘটনায় রোববার সকালে নিহতের ভাড়া বাড়িটি লকডাউন করেছে প্রশাসন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত