আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

সবাইকে ঘরে তারাবি নামাজ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে ঘরে তারাবি নামাজ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সবাইকে ঘরে বসে তারাবি নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় এ আহ্বান জানান তিনি। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু সৌদি আরবেও মসজিদে পড়ছে  না (তারাবি), অন্যান্য দেশেও হচ্ছে না। আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যেই কতগুলো নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবির নামাজ পড়ুন। নিজের মনমতো করে পড়ুন।’

তিনি বলেন, ‘আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে- সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন, আল্লাহ সেটাই কবুল করবেন। মসজিদে গিয়ে অন্য কেউ সংক্রমিত থাকলে সে আরেকজনকে সংক্রমিত করল বা আপনার নিজের হলে অন্যকে করবেন, দয়া করে সেটা কিন্তু করবেন না। বিষয়টা সকলেই মেনে চলবেন, সেটা আমরা চাই।’

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জীবন চালানোর জন্য কাজ করতে হবে। বসে থাকলে চলবে না। সেইভাবে নিজেদের সুরক্ষিত করে আপনাদের আর্থসামাজিকের জন্য যা কাজ করার করবেন। সেই সাথে বার বার অনুরোধ করছি নিজেকে সুরক্ষিত রাখবেন।’

রমজান মাসকে সামনে রেখে সরকার যথাযথ প্রস্তুতি নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর যেন অসুবিধা না হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি।’

শেয়ার করুন

পাঠকের মতামত