আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বিএনপি লোক ভাড়া করে বিক্ষোভ করাচ্ছে: হাছান মাহমুদ

বিএনপি লোক ভাড়া করে বিক্ষোভ করাচ্ছে: হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ সংকটময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে যারা বিক্ষোভ-সমাবেশ করছে তাতে বিএনপির ইন্ধন রয়েছে। বর্তমান সংকটকালে বিএনপি সাহায্যের হাত না বাড়িয়ে নানাভাবে লোক ভাড়া করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশে নানাভাবে মদদ দিচ্ছে।

শুক্রবার দুপুরে মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিএনপি ত্রাণ বিতরণের ফটোসেশনে সরকারের সমালোচনায় ব্যস্ত রয়েছে বলে মন্তব্য করে বলেন, বিএনপি সহয়োগিতা করতে জনগণের পাশে দাঁড়ায়নি। কয়েকটি স্থানে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করে এবং ফটোসেশনে সরকারের সমালোচনাতেই তারা ব্যস্ত।

তিনি করোনা ভাইরাস সংক্রমণ সংকট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বিলিয়ন ডলারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আমরা সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

সরকার ৫০ লাখেরও বেশি পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দিচ্ছে বছরে ৭ মাস। আরো ৫০ লাখ পরিবারের তালিকা করে রেশন কার্ড দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে সরকার এবং দলের পক্ষ থেকে পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ৭০ হাজার জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

আগামীতে যাতে দেশে কোন সংকট তৈরি না হয় তার জন্য সরকারের পক্ষ থেকে নানা প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ত্রাণ সহায়তার ক্ষেত্রে যারা দুর্নীতি ও অপরাধ করবে তাদেরকে কঠোরভাবে দমন করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে যেসব চেয়ারম্যান মেম্বার এসব দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েক জন বিএনপি ও জাসদসহ বিভিন্ন দলের চেয়ারম্যান-মেম্বার রয়েছেন। তেলসহ চাল নিয়ে যারা দুর্র্নীতি করেছে তাদের দলীয় বর্তমান ও অতীত থেকে দেখা যায় তারা জাপা, জাসদ এবং বিএনপির সমর্থক।

মন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত