আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনা মোকাবিলায় ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের প্রস্তাব দিল বিএনপি

করোনা মোকাবিলায় ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের প্রস্তাব দিল বিএনপি

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারকে পরামর্শ দিতে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব দেন।

মির্জা ফখরুল  বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট চিকিৎসক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, সশস্ত্র বাহিনী, অন্যান্য বাহিনীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে টাস্কফোর্সের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে।’

সরকারের অর্থনৈতিক প্যাকেজকে ‘শুভঙ্করের ফাঁকি’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সব মিলিয়ে ১ হাজার ৬১০ কোটি টাকা সরকারি কোষাগার থেকে বরাদ্দ করা হয়েছে। এর সঙ্গে ব্যাংক ঋণের ৩ হাজার কোটি টাকা ভর্তুকি যোগ করলে প্রণোদনা দাঁড়ায় ৪ হাজার ৬১০ কোটি টাকা। এটাই মূলত প্রণোদনা।  ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজটি শুভঙ্করের ফাঁকি মাত্র। ৪ হাজার ৬১০ কোটি টাকা জিডিপির ০.১৬ শতাংশেরও কম।’

করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজধানীসহ সারাদেশে কৃষক ও দিনমজুরদের জন্য ছয় মাসের আর্থিক প্রনোদনা দাবি করেন বিএনপি মহাসচিব। পাশাপাশি এই বিতরণ কাজে সেনাবাহিনীর মাধ্যমে পরিচালনারও সুপারিশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গার্মেন্টস শিল্প, মৎস্যসহ বিভিন্ন সেক্টরে কোষাগার থেকে আর্থিক মূল্য মূলক প্যাকেজ ঘোষণা করা হোক। বাণিজ্যিক ব্যাংকে ডিপোজিটেট মানি নয়, ব্যাংক গ্রাহক সংখ্যার ভিত্তিতে নয়, জাতীয় টাস্কফোর্সের মাধ্যমে বণ্টন করতে হবে।’

এ সময় বিএনপি মহাসচিব সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানান।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত