আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাংলাদেশের পোশাকে ৫০% ডিসকাউন্ট চায় পশ্চিমা ব্র্যান্ড

বাংলাদেশের পোশাকে ৫০% ডিসকাউন্ট চায় পশ্চিমা ব্র্যান্ড

করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে অর্ডার বাতিল না করে ৫০ শতাংশ পর্যন্ত দাম কমানোর দাবি করেছে পশ্চিমা পোশাক ব্র্যান্ডগুলো। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো শুক্রবার জানিয়েছে, সংকটের কারণে এরই মধ্যে ধুঁকতে থাকা দেশের জন্য এমন একটি দাবি আর্থিকভাবে আরো বেদনার।

কয়েক লাখ বাংলাদেশি পরিবার পোশাক খাতের ওপর নির্ভরশীল, যা মহামারিতে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। কারখানা মালিকদের মতে, ৩০০ কোটি ডলারের অর্ডার বাতিল বা স্থগিত হওয়ায় এপ্রিলের প্রথমার্ধে রফতানি ৮৪ শতাংশ কমেছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুবানা হক বলেছেন, ‘আমরা এখনও মূল চুক্তির শর্ত থেকে তাদের সরে যাওয়া পর্যবেক্ষণ করছি। এর মধ্যে মূল চুক্তির ৫০ শতাংশের চেয়ে কম দামের ব্যাপারে আলোচনা হয়েছে।’

পশ্চিমা দেশগুলোতে পোশাক সরবরাহকারী হিসেবে কেবল চীনের পেছনে থাকা বাংলাদেশ রফতানি খাতের ৮০ শতাংশেরও বেশি উপার্জন করে পোশাক শিল্প থেকে। প্রায় চার হাজার কারখানায় কাজ করে ৪০ লাখ মানুষ, যার বেশির ভাগই নারী।

কখন পশ্চিমা ব্র্যান্ডগুলো পোশাকের দাম দেবে বা ডেলিভারি নেবে সেই ব্যাপারে এখনো সিদ্ধান্ত জানায়নি। একে ‘সময় কেনার কৌশল’ বলছেন রুবানা।

বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পোশাক কেনা সুইডিশ ফ্যাশন জায়ান্ট এইচঅ্যান্ডএমকে উদ্ধৃত করে রুবানা বলেছেন, ‘ডেলিভারি ও দাম দেওয়ার ব্যাপারে শুধু একটি কোম্পানি ছাড়া আর কেউ তাদের পরিকল্পনা জানায়নি। অন্যরা শর্ত দিয়েছে, তাদের বেশির ভাগই স্থগিত অর্থ দেওয়া, ছাড় ও স্থগিত সরবরাহ চায়।’

কল্পনা আক্তার নামে একজন আন্দোলনকারী শ্রমিক হুঁশিয়ারি দিয়েছেন যে অর্ডার হ্রাস বা পুনর্বিবেচিত হলে তার মাশুল গুনতে শ্রমিকদের। তিনি বলেছেন, ‘পরের মাসেই আমরা এর ফল দেখতে পাবো, যখন শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়া হবে।’

সংকটের কারণে পশ্চিমা অর্থনীতি এখন লড়াই করছে এবং অনেক দেশের খুচরা বিক্রয় বন্ধ হয়ে গেছে, ব্র্যান্ডগুলো তাদের অর্ডার বাতিল করতে শুরু করেছে, যদিও এরই মধ্যে কেউ কেউ তাদের উৎপাদিত পোশাক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

কোনো অর্ডার বাতিল বা পুননির্ধারণ করা অবিচার ছিল মনে করেন একজন সরকারি কর্মকর্তা। তিনি জানান, কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেছে কর্তৃপক্ষ। থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. জাফরউদ্দিন বলেছেন, ‘আমাদের কারখানার মালিকরা নিরাপদ থাকতে অনেক অর্থ খরচ করে। ভালো দাম না পাওয়াটা হবে অন্যায়।’

বাংলাদেশ সরকার গত মাসে রফতানি খাতকে সহায়তায় এর শ্রমিকদের বেতন দিতে ৫৮.৮ কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত