আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ত্রাণের চাল জব্দের ঘটনায় রাঙ্গাবালীর ইউপি সদস্যসহ ২ জনের বিরুদ্ধে মামলা

ত্রাণের চাল জব্দের ঘটনায় রাঙ্গাবালীর ইউপি সদস্যসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সরকারি ত্রাণ সহায়তার আট বস্তা চাল জব্দের ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদী হয়ে রাঙ্গাবালী থানায় ওই মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়।

এ মামলার আসামিরা হলো- রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের জুগির হাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ তালুকদার (৪৮) ও জুগির হাওলা গ্রামের আলী আকবরের ছেলে আইয়ুব আলী বেপারি (৬০)।

এজাহারে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হতদারিদ্র্য পরিবারের মধ্যে বিনামূল্যে বিতরণের আট বস্তা ত্রাণের (জিআর) চাল আইয়ুব আলীর বাড়িতে মজুদ আছে, এমন গোপন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে সোমবার তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

বিষয়টি টের পেয়ে আইয়ুব আলী আত্মগোপনের চেষ্টা করলে তাকে আটক করে ঘরের বারান্দায় রাখা একটি কাঠের বক্স থেকে ৩০ কেজি ওজনের ৮ বস্তা (২৪০ কেজি) চাল জব্দ করেন এসআই নাজমুল হাসান।

সরকারি চাল মজুদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আইয়ুব আলী জানান যে, স্থানীয় ইউপি সদস্য মাসুদ তালুকদারের কাছ থেকে চালগুলো বিক্রির উদ্দেশ্যে তিনি এনেছেন।

অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে যোগসাজশ করে অসৎ উদ্দেশ্যে সরকারি এ চাল মজুদ করেছেন তারা।

রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, অসৎ উপায়ে লাভবান হওয়ার জন্য সরকারি ত্রাণের চাল মজুদ করার অপরাধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ সেকশন ২৫(১) অ্যান্ড ২৫-ডি ধারায় মামলা হয়েছে। ইউপি সদস্য ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা দিয়েছেন, তদন্ত করে এ বিষয়ের রিপোর্ট পাঠানোর জন্য।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত