আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ভাড়াটিয়াকে তাড়িয়ে দেয়া ঢাকার সেই বাড়িওয়ালীকে কারাগারে প্রেরণ

ভাড়াটিয়াকে তাড়িয়ে দেয়া ঢাকার সেই বাড়িওয়ালীকে কারাগারে প্রেরণ

মহামারীর এ সময়ে একমাসের বাড়ি ভাড়া বকেয়া থাকায় রাজধানীর পান্থপথ এলাকায় এক ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেয়া সেই বাড়িওয়ালী নূর আক্তার শম্পাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ আসামিকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার এসআই মো. সাইদুর রহমান আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন ও রিমান্ডে আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শম্পাকে গ্রেফতার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। শম্পার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সেলিম হোসেন।

গত রোববার (১৯ এপ্রিল) রাতে পান্থপথের ৫৮/৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়াকে একমাসের ভাড়া বাকি থাকায় তিনটি সন্তানসহ বাবা-মাকে মারধর করে ঘর থেকে বের করে দেন শম্পা। পরে র‌্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় ভাড়াটিয়াকে বাড়িতে রাখার অনুরোধ জানালেও শম্পা তাতে অস্বীকৃতি জানান। তিন সন্তানের মধ্যে ওই ভাড়াটিয়ার দুই মাসের এক নবজাতক শিশুও রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত