আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

সরকার টাকাওয়ালাদের হাজার কোটি টাকা প্রণোদনা দিচ্ছে আর নিম্নবিত্তরা মরছে: রিজভী

সরকার টাকাওয়ালাদের হাজার কোটি টাকা প্রণোদনা দিচ্ছে আর নিম্নবিত্তরা মরছে: রিজভী

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাদের জন্য সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, গরীব মানুষের জন্য, নিরন্ন মানুষের জন্য সরকারের কোনো ব্যবস্থা নেই। এটা সরকার সংবিধান পরিপন্থী কাজ করছে। একই দেশের মধ্যে যাদের টাকা-পয়সা আছে, তাদের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিচ্ছে। এরা কারা-এরা গার্মেন্টেসের মালিক, ব্যাংকের মালিক।

বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় এক হাজার ৩০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন তিনি।

রিজভী বলেন, সরকার যা কিছু করছে বড়লোকদের জন্য। আর গরীব মানুষ, খেটে খাওয়া মানুষ রাস্তায় মরে পড়ে থাকে। এটা হচ্ছে এ সরকারের পরিণতি।

করোনা মহামারী সামাল দিতে আওয়ামী লীগ ঐক্য চাচ্ছে না দাবি করে রিজভী বলেন, আমরা বার বার বলেছি, ঐক্যবদ্ধভাবে বিপদ সামাল দিতে হবে। কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি কমিউনিস্ট পার্টি, কি জাতীয় পার্টি- এই মহামারী এই বিপদে ঐক্যবদ্ধভাবে সামাল দেই। কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না। সরকার এ কথা শুনছে না।

ক্ষমতাসীনদের বাড়িতে ত্রাণের চাল পাওয়া যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আজকে যাদের বাড়ি বাড়ি অসহায়দের বস্তা বস্তা ত্রাণের চাল পাওয়া যাচ্ছে- তা আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। এই জন্যই সরকার ঐক্য চায় না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির একাংশের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, স্বেচ্ছাসেবক দলের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জল প্রমুখ।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত