আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

চতুর্থবারের মতো গিনেস বুকে বাংলাদেশের ফয়সাল

চতুর্থবারের মতো গিনেস বুকে বাংলাদেশের ফয়সাল

এক মিনিটে সবচেয়ে বেশিবার ঘাড়ের ওপর ফুটবল (মোস্ট ফুটবল ‘সকার বল’ নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ইন ওয়ান মিনিট) নাচিয়ে এবং ধরে রেখে চতুর্থবারের মতো গিনেস বুকে নাম লেখালেন মাগুরার ছেলে মাহামুদুল হাসান ফয়সাল (১৮)।

গত বৃহস্পতিবার রাতে তাকে এই স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। নতুন এই ইভেন্টে এক মিনিটে ৬৬ বার ফুটবল ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে রেকর্ড অর্জন করেন তিনি।

এর আগে আরও তিনটি গিনেস রেকর্ড রয়েছে এই কিশোরের দখলে। গত বছর আগস্টে মোস্ট বাস্কেটবল নেক ক্যাচেস ইন ওয়ান মিনিট রেকর্ড গড়েন মাহামুদুল হাসান। ওই বছর এপ্রিলে এক মিনিটে দুই হাতের মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ বার (মোস্ট বাস্কেটবল আর্ম রোল ইন ওয়ান মিনিট) বাস্কেটবল ঘুরিয়ে রেকর্ড গড়েন তিনি। এই ফুটবল ফ্রি স্টাইলার প্রথম রেকর্ডটি গড়েন ২০১৮ সালে। সেই রেকর্ডটি ছিল মোস্ট ফুটবল আর্ম রোল ইন ওয়ান মিনিট (১৩৪ বার)।

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকাটনিক্স বিভাগে ডিপ্লোমা প্রকৌশলে অধ্যায়নরত মাহামুদুল হাসানের বাড়ি সদর উপজেলার হাজিপুর গ্রামে। বাবা সোহেল রানা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী।

মাহামুদুল হাসানের সাথে কথা বলে জানা যায়, কোন পেশাদারি প্রশিক্ষণ ছাড়াই এসব কীর্তি গড়েছেন তিনি। এই ফুটবল ফ্রি স্টাইলার বলেন, ফুটবল ক্রিকেটের মতো পৃষ্ঠপোষকতা না থাকায় ফ্রি স্টাইল গেম বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে না। এটিকে জনপ্রিয় করতে যে ধরনের ব্যয়ামাগার, প্রশিক্ষক বা অন্যান্য সহযোগিতা দরকার তা পাওয়া যায় না। ঢাকায় পাওয়া গেলেও মাগুরার মতো স্থানীয় পর্যায়ে কোন প্রাতিষ্ঠানিক সহযোগিতা নেই বললেই চলে। বিভিন্ন ক্লাব বা ব্যবসায়ী প্রতিষ্ঠান এগিয়ে আসলে বাংলাদেশে ফ্রি স্টাইল গেম আরও জনপ্রিয় হবে বলে মনে করেন তিনি। নিয়মিত পড়ালেখার পাশাপাশি নিজেকে বিশ্বমানের একজন ফ্রি স্টাইলার হিসেবে গড়ে তুলতে চান বলে জানান মাহামুদুল হাসান ফয়সাল।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত