আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

২ মে নতুন দলের ঘোষণা দিচ্ছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ

২ মে নতুন দলের ঘোষণা দিচ্ছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ

মতবিরোধের জেরে জামায়াত ছেড়ে আসা ও বহিষ্কৃত নেতারা নতুন একটি রাজনৈতিক দল গঠনে একাট্টা হয়েছেন। তবে এখনও তারা দলের নাম ঠিক করতে পারেন নি। নতুন এই দলটি আগামী ২ মে আত্মপ্রকাশ করবে।

সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে এসে নতুন এই দল গঠনের ঘোষণা দেন এই প্রক্রিয়ার সমন্বয়ক জামায়াতের সাবেক নেতা মজিবুর রহমান মনজু।

আত্মপ্রকাশের দিনই দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি।

একাত্তরে স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে দল ছাড়েন প্রভাবশালী নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

পরদিন বহিষ্কার হন জামায়াতে সংস্কারের দাবিতে সরব থাকা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মনজু।

অভিন্ন দাবিতে মজলিশে শূরা সদস্য এবং রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরীসহ আরো কয়েকজন নেতাও জামায়াত থেকে পদত্যাগ করেন।

জামায়াত ছেড়ে আসা ও বহিষ্কার হওয়া এসব নেতাদের নিয়ে গেল বছরই একটি নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন মনজু। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে একই বছরের ২৭ এপ্রিল ‘জনআকাঙক্ষার বাংলাদেশ’ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন।

এই ব্যানারে গেল বছরে দেশের প্রায় জেলায় তারা সমমনাদের নিয়ে মতবিনিময় সভা করে আসছিলেন। সবশেষ সোমবার নতুন দল গঠনের ঘোষণা এলো সংস্কারের কথা তুলে জামায়াতে অপাংক্তেয় হওয়া মনজুর মুখে।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘দেশবিদেশে হাজারো নাগরিকদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। সবার মুখে দেশ নিয়ে আশা, হতাশা আর স্বপ্নের কথা আমরা শুনেছি। তাই সবার মতামতকে ধারণ করে আগামী ২ মে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি আমরা।

করোনাভাইরাসের সঙ্কটের মধ্যে দল গঠনের কারণ ব্যাখ্যা করে ছাত্রশিবিরের সাবেক এই নেতা বলেন, ‘ভবিষ্যতে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। তাই আগেভাগেই এই দল গঠন করা হচ্ছে।’

অনলাইন বিফ্রিংয়ে মনজুর সঙ্গে যোগ দেন জনআকাঙ্খার কেন্দ্রীয় সংগঠক সোলাইমান চৌধুরী, অধ্যাপক ডা. মেজর (অব.) আ. ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া প্রমুখ।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত