আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনা: বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

করোনা: বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশের চিকিৎসকদের জন্য করোনা (কোভিড-১৯) বিষয়ে বিনামূল্যে অনলাইনে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এই কার্যক্রম বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম এবং অনলাইন কার্যক্রমের ব্যবস্থাপনা করছে অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই)। যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ কোর্সটির মাধ্যমে চিকিৎসকরা কোভিড-১৯ বিষয়ক দরকারি তথ্য জানতে পারবেন। স্বাস্থ্য পেশাজীবী হিসাবে নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার উপায় জানতে পারবেন।

সরকারের ই-লার্নিং কার্যক্রম মুক্তপাঠের মাধ্যমে বাংলাদেশের যেকোনও জায়গা থেকে চিকিৎসকরা বিনামূল্যে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। ইউএসএআইডি, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) যৌথভাবে এই অনলাইন প্রশিক্ষণ কোর্স-এর ব্যবস্থা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ বিস্তার প্রতিরোধের প্রস্তুতি এবং কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টাগুলোতে সম্পূরক সহায়তা হিসাবে ইউএসএআইডি এবং যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর মাধ্যমে ২২ মিলিয়ন ডলারের বেশি অনুদান দেওয়া হয়েছে। এই তহবিল বিগত ২০ বছরে বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বেশি স্বাস্থ্য সহায়তার ধারাবাহিকতা।

অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, 'আজ যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি-এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে সারাদেশের চিকিৎসকদের জন্য কোভিড-১৯ বিষয়ক একটি অনলাইন কোর্স চালু করছে। এই কোর্সটি কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সময় সতর্কতার বিষয়ে জানতে পারবেন চিকিৎসকরা।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত