আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আজ বাংলাদেশে বিনা খরচের ইন্টারনেট সেবা চালু হল

আজ বাংলাদেশে বিনা খরচের ইন্টারনেট সেবা চালু হল

অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায়

রোববার থেকে সারা দেশে চালু হতে যাচ্ছে বিনা খরচে ইন্টারনেট সেবা।

ফেইসবুকের এ প্রকল্পের (www.internet.org)  আওতায় ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার

করা যাবে; পাওয়া যাবে বিভিন্ন ওয়েবসাইট দেখার সুযোগ।

বাংলাদেশে এ প্রকল্পে সহায়তা করছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি।  প্রাথমিকভাবে শুধু রবি

গ্রাহকরাই এ সুবিধা পাবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার বেলা

১১টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রকল্পটির উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে ফেইসবুকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে এ প্রকল্পের আওতায় দেশের

প্রথম সারির কয়েকটি সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম

পোর্টালসহসহ মোট ২৬টি ওয়েবসাইট বিনামূল্যে দেখা যাবে।

অর্থাৎ এসব ওয়েবসাইট ব্রাইজ করতে গ্রাহকের কোনো ইন্টারনেট খরচ লাগবে না।

শুরুতে শুধু রবির গ্রহকরা এ সুবিধা পেলেও পরবর্তীতে অন্য অপরেটররাও এতে যুক্ত হবেন।

পর্যায়ক্রমে সরকারের সব সেবাদানকারী ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্টও এ

সুবিধার আওতায় আসবে।

ইন্টারনেট ডট ওআরজি অ্যাপের সাহায্যে মোবাইলে এবং সরাসরি কম্পিউটারে বিনা খরচে ওই সব

ওয়েবসাইটের বিস্তারিত দেখা যাবে।  অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে

লগ ইন করে  ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

তথ্য-প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে

বলেন, “গত বছর মে মাসে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিলিকন ভ্যালির ফেইসবুক অফিসে

জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। তিনি সে সময় বাংলাদেশের  ইন্টারনেট

ডট ওআরজি চালুর আহ্বান জানান। ”

এর ধারাবাহিকতায় চলতি বছর ফেব্রুয়ারিতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ চলাকালে বাংলাদেশে প্রকল্পটি চালুর

প্রতিশ্রুতি দেয় ফেইসবুক কর্তৃপক্ষ।

গত ২১ এপ্রিল এটুআই ও তথ্যপ্রযুক্তি বিভাগ এ প্রকল্প চালুর উদ্যোগ নিলেও কিছু কারিগরি

জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিশ্বের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায়

ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইন্টারনেট ডট ওআরজি প্রতিষ্ঠা করেন। এটি একটি বৈশ্বিক

অংশীদারিত্বমূলক উদ্যোগ।

এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট পৌঁছানোই

এর মূল লক্ষ্য।

ইতিমধ্যে তানজানিয়া, কেনিয়া, কলাম্বিয়া, ঘানা, জাম্বিয়া ও ভারতে এ প্রকল্প চালু হয়েছে।

ফেইসবুকের পাশাপাশি এ উদ্যোগে রয়েছে স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, ওপেরা সফটওয়্যার,

কোয়ালকম ও নকিয়া।

শেয়ার করুন

পাঠকের মতামত