আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নেপাল থেকে ফিরেছে সেনাবাহিনী চিকিৎসক দল

নেপাল থেকে ফিরেছে সেনাবাহিনী চিকিৎসক দল

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রায় তিন হাজার নেপালিকে চিকিৎসা দিয়ে ফিরেছে সেনাবাহিনীর চিকিৎসা দল।

শনিবার বিকালে বিমান বাহিনীর সি-১৩০ বি পরিবহন বিমানটি চিকিৎসকসহ ১৯ জনের একটি দল

নিয়ে বিমান বাহিনীর বঙ্গবন্ধু বিমান ঘাটিতে পৌঁছায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২৬ এপ্রিল ৬টি চিকিৎসক দল নেপালে পৌঁছায়। কাঠমান্ডু

ত্রিভূবন বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে ললিতপুর জেলায় চিকিৎসা দলটি ক্যাম্প স্থাপন

করেছিল।

শনিবার চিকিৎসক দল ফেরার পর বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক

(অপস অ্যান্ড প্ল্যানিং) ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বার চৌধুরী সাংবাদিকদের বলেন, “১৫ দিনের

মতো আমাদের চিকিৎসা দল বিভিন্ন গ্রামে প্রায় তিন হাজার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিয়েছে।

এই সময়ে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, গরম কাপড়, তাঁবু, কম্বলসহ মোট ৫৪ টন ত্রাণ সামগ্রী

বিতরণ করা হয়েছে।”

আশেপাশের এলাকায় বাংলাদেশের চিকিৎসা দল স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমও চালায় বলে জানান

তিনি।

বাংলাদেশের চিকিৎসা দল ফেরত আসার কারণ সম্পর্কে জানতে চাইলে এজাজ বলেন, “আমাদের

কাজ আমরা সফলভাবে সম্পন্ন করেছি। অন্যান্য দেশ থেকেও চিকিৎসা দল পৌঁছেছে। আমদের

সরকার নির্দেশ দিলে আমরা পুনরায় কার্যক্রম চালাব।”

গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে।

বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি।

ধ্বংসস্তূপের মধ্যে এখনও জীবিত মানুষ থাকার সম্ভাবনা রয়েছে কি না- জানতে চাইলে চিকিৎসক

দলের প্রধান কর্নেল  মো. ইউনুছুর রহমান বলেন, “আমাদের কাছে মনে হয়েছে, এখন আর জীবিত

কারও থাকার সম্ভাবনা নেই। প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।

মনে হয় না এখন কোনো জীবনের অস্তিত্ব রয়েছে।”

ভূমিকম্পের পর বিমান বাহিনীর উড়োজাহাজ বহরের মাধ্যমে ৫টি ফ্লাইট নেপাল যায়। আটকে পড়া

৬০ জন বাংলাদেশিকেও এসব ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত