আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, দুই কর্মকর্তা বরখাস্ত

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, দুই কর্মকর্তা বরখাস্ত

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানের সময়

বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছে কয়েকটি স্থাপনা উদ্বোধনের সময় সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ চলে

যায়। প্রায় ১৫ মিনিট বিদ্যুৎহীন থাকায় অনুষ্ঠানও থমকে ছিল।

এরপর গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক

(টেকনিক্যাল) খান মো. বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের

চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন।

গাজীপুরের পল্লী বিদ্যুৎ সামিতির ছায়াবিথী জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক নূর মোহাম্মদকে

ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপকের দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ।

নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, “অতিরিক্ত লোডের কারণে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সার্কিট ব্রেকার

পুড়ে গিয়ে হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বাইপাস সংযোগ দিয়ে বিদ্যুৎ লাইন আবার সচল

করা হয়।”

তিনি জানান, দুজনকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন

করা হয়েছে।

কমিটিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পবিস ব্যবস্থাপনা) মো. আব্দুস সাত্তার

বিশ্বাসকে প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন প্রধান প্রকৌশলী মোস্তাফিজুল হক চৌধুরী ও

পরিচালক (সিস্টেম অপারেশন কেন্দ্রীয় অঞ্চল) অঞ্জন কান্তি দাস।

প্রধানমন্ত্রী এদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ড. এম এ

ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগার, শহীদ আহসান উল্লাহ মাস্টর হল, কৃষি অনুষদ ভবন,

ফিশারিজ অনুষদ ভবন, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ ভবন এবং বেগম

সুফিয়া কামাল অডিটরিয়াম উদ্বোধন করেন।

এছাড়া প্রফেসর ড. এল এম আইজগ্রুবার গ্রাজুয়েট স্টাডিজ অনুষদ ভবন, শহীদ তাজউদ্দীন

আহমদ হল, ইলা মিত্র হল এবং কৃষিবিদ কাজী এম বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের নামফলকও

উন্মোচন করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত