আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

চাঁদাবাজির অভিযোগ: আ.লীগ নেতাকে নগ্ন করে মারধর

চাঁদাবাজির অভিযোগ: আ.লীগ নেতাকে নগ্ন করে মারধর

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে মনির হোসেন নামে আওয়ামী লীগের ইউনিট পর্যায়ের এক নেতাকে নগ্ন করে মারধর করার অভিযোগ উঠেছে। তবে এই আওয়ামী লীগ নেতার দাবি, চাঁদাবাজির প্রতিবাদ করায় শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় এক দল যুবক এ ঘটনায় ঘটায়। তিনি এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছেন। তবে পুলিশ বলছে,  মনির হোসেনের বিরুদ্ধেই টাউন হল এলাকার ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ আছে।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) ওয়াহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মনির হোসেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক। শুক্রবার ইফতারের পর পরিচিত কয়েকজন তাকে একটি বিষয়ে আলোচনার কথা বলে জাকির হোসেন রোডের বাসা থেকে তাজমহল রোডের কবরস্থান মাঠে নিয়ে যায়। সেখানে কয়েকজন তাকে ঘিরে ধরে এবং মারধর করে। এ সময় তারা মাদক সেবন করে। পরে তাকে ‘বাড়াবাড়ি’ না করার হুমকি দিয়ে পরনের কাপড় খুলে নেয়। শুধু আন্ডারওয়্যার পরা অবস্থায় মোবাইল ফোনে তার ছবি তুলে ও ভিডিও করে রাখা হয়। আরেক দফা মারধর শেষে ওই অবস্থাতেই তাকে রিকশায় তুলে টাউন হল বাজারে নিয়ে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

সবজি ব্যবসায়ী মনির হোসেন সাংবাদিকদের জানান, সালাম, লাবু ও দীপুসহ পূর্ব পরিচিত কয়েকজন এ ঘটনায় ঘটিয়েছে। তারা স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের মদদপুষ্ট ক্যাডার। তিনি চাঁদাবাজিতে বাধা দেওয়ায় তারা এই হামলা চালায়।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মনির হোসেনের বিরুদ্ধে টাউন হল এলাকার ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ আছে। চাঁদা আদায় নিয়ে দুই পক্ষের বিরোধে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত