আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

দায়িত্ব নিয়েই দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন তাপস

দায়িত্ব নিয়েই দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার তাদের চাকরিচ্যুত করেন তিনি।

চাকরিচ্যুত হওয়া ওই দুই কর্মকর্তা হলেন- ডিএসসিসি'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার।

রোববার জারি করা চাকরিচ্যুতির পৃথক দু'টি আদেশে স্বাক্ষর করেছেন শনিবার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া তাপস। তবে চাকরিচ্যুত কারণ বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।

এর আগে সকালে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তাপস।

এ সময় কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা এবং সততার সঙ্গে সেবার ব্রত নিয়ে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে তাপস বলেন, 'সিটি করপোরেশকে একটি দুর্নীতিমুক্ত, গর্বের, আস্থার এবং মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাস্ত করা হবে না।'

কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'এ ধরনের কোনো কিছু নজরে আসার সাথে সাথেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।'

এ জন্য কাউকে বিদায় (চাকরিচ্যুত/অপসারণ) দিতে হলেও তাতে পিছপা হবেন না বলে জানান মেয়র তাপস।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত