আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

গর্ভবতী শ্রমিকের অধিকার: কতটা বাস্তবায়ন হয় আইনের?

গর্ভবতী শ্রমিকের অধিকার: কতটা বাস্তবায়ন হয় আইনের?

বাংলাদেশে এই মূহুর্তে সরকারীভাবে যেকোনো কর্মজীবী নারী ছয় মাসের মাতৃত্ব-কালীন ছুটি পান।

কিন্তু সব বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং বহুজাতিক প্রতিষ্ঠানে এই বিধান কার্যকর হয়নি, অর্থাৎ সব কর্মজীবী নারী এই সুবিধা পাচ্ছেন না।

শ্রমিক অধিকার কর্মীরা বলছেন, সন্তান-সম্ভবা অবস্থায় একজন শ্রমিকের নিজ প্রতিষ্ঠান থেকে যেসব সুযোগ সুবিধা পাবার কথা, বেশিরভাগ ক্ষেত্রে তা তারা পান না।

বাংলাদেশে নারী অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন রোকেয়া কবীর, তিনি বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে নারী শ্রমিকেরা মাতৃত্ব-কালীন ছুটি ও সেবা পায় না।

পোশাক এবং শিল্প কারখানাগুলোতে নারী শ্রমিকেরা মাতৃত্ব-কালীন ছুটি পায় মাত্র তিনমাস।

এছাড়া, সন্তান সম্ভবা অবস্থায় পর্যাপ্ত বিশ্রাম, কাজের চাপ কমিয়ে আনা এসব সুবিধা তারা পান না।

মিজ কবীর অভিযোগ করছেন, সন্তান সম্ভবা শ্রমিক পুরো সময় কাজ করতে পারবে না---এই আশংকায় অনেক সময় তাদের চাকরীচ্যুত করার ঘটনাও ঘটে কারখানাগুলোতে।

সেক্ষেত্রে সরকারী নির্দেশনা বা প্রচলিত আইনের বাস্তবায়ন হয় না।

অনেক সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঠিকমত বিষয়গুলো তদারক করে না।

এক্ষেত্রে শিল্প কারখানার কর্ম-পরিবেশ তদারকে সরকারী পরিদর্শকের স্বল্পতাকেও একটি গুরুত্বপূর্ণ ঘাটতি বলে মনে করেন মিজ কবীর।

বাংলাদেশের একটি জুতা তৈরির কারখানার এক কর্মী ছুটি না পেয়ে টয়লেটের ভেতর সন্তান প্রসব করার ঘটনায় সংশ্লিষ্ট কারখানার তিন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ২৪শে মে তাঁদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত