আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

প্রশ্নপত্র দেওয়ার প্রলোভনে ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক!

প্রশ্নপত্র দেওয়ার প্রলোভনে ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে বিয়ে ও পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে তোলপাড়। ওই শিক্ষক এবং ছাত্রীর রোমাঞ্চকর মুহূর্তের কিছু আপত্তিকর ছবিও এখন শিক্ষার্থীদের মোবাইলে। লোভ দেখিয়ে ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের লিখিত অভিযোগ জমা পড়েছে ভিসির টেবিলেও। সঙ্গে রয়েছে শিক্ষক ও ছাত্রীর বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, কথোপকথনের অডিও এবং রগরগে এসএমএস। অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবিতে ক্যাম্পাসে চলছে ছাত্র আন্দোলন। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যবিপ্রবির খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্রীর ভিসি বরাবর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, একই বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাহফুজুল আল হাসান বিয়ের প্রলোভন, পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া এবং থিসিসসহ সব বিষয়ে পাস করিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘ দুই বছর ওই ছাত্রীকে স্ত্রীর মতো ব্যবহার করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে নির্যাতিত ছাত্রী জানান, ২০১০ সালে তিনি যবিপ্রবিতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগে ভর্তি হন। তারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচ হলেও ওই বিভাগের প্রথম ব্যাচ।

শেয়ার করুন

পাঠকের মতামত