আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

করোনা মোকাবেলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব চীনের

করোনা মোকাবেলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব চীনের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় তার দেশের অভিজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন।

চীনা রাষ্ট্রপতি আজ বুধবার বিকেল ৫ টার দিকে প্রধানমন্ত্রীকে ফোন করেছেন এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি জানান।

‘‌আপনি চাইলে করোনা প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত’ জিনপিং প্রধানমন্ত্রীকে বললেন।

২৫ মিনিটের আলাপচারিতায় চীনা প্রেসিডেন্ট আশ্বাস দেন যে তার দেশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমর্থন অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা সবসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য এবং আন্তর্জাতিক ফোরামে দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

জিনপিং আরও বলেন, চীন বাংলাদেশের সঙ্গে 'কৌশলগত অংশীদারিত্ব' আরও জোরদার করার জন্য কাজ চালিয়ে যাবে।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন করোনা পরিস্থিতির জন্য বাংলাদেশের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য।

শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান কোভিড-১৯ প্যান্ডেমিক মোকাবেলায় একসাথে কাজ করার জন্য।

প্যান্ডেমিক চলাকালীন একে অপরের দেশে চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য পণ্য পাঠানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই নেতা।

প্রেস সচিব বলেন, চীনা প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করেছেন।

‘তার ( বঙ্গবন্ধু ) সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছেন।’ জিনপিং বলেন এবং আশা করেন যে আগামী দিনে এই সম্পর্ক আরও জোরদার করা হবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত