আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নারায়ণগঞ্জ সাত খুনের অভিযোগপত্রে নজরুলের স্ত্রীর নারাজি

নারায়ণগঞ্জ সাত খুনের অভিযোগপত্রে নজরুলের স্ত্রীর নারাজি

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি পিটিশন দিয়েছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। আদালত ৮ জুন ওই পিটিশনের শুনানির তারিখ দিয়েছেন। অভিযোগপত্র থেকে এজাহারভুক্ত পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া ও অনেক আসামির নাম না থাকায় সেলিনা নারাজি দেন বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালত র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩২ আসামিকে নিয়মিত হাজিরা শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অপর মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালকে পরবর্তী তারিখে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, সেলিনা ইসলামের দায়ের করা মামলার অভিযোগপত্র থেকে এজাহারভুক্ত পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালতে আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অনেকের নাম এলেও অভিযোগপত্রে তাদের নাম আসেনি। তাই আদালতে নারাজি পিটিশন দাখিল করা হয়েছে।
সকালে সাত খুনের মামলার খুনিদের ফাঁসি ও বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে মামলা করেন। এ পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
দীর্ঘ ১১ মাস তদন্ত শেষে গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল পৃথক দুটি মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত এবং ১৬ জনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ২২ জন কারাগারে গ্রেপ্তার রয়েছে। পলাতক হিসেবে র্যাবের ৮ সদস্যসহ ১৩ জনকে দেখানো হয়েছে।
সাত খুনের ঘটনার পর অন্যতম অভিযুক্ত আসামি নূর হোসেন ভারতে পালিয়ে যান। পরে পশ্চিমবঙ্গের পুলিশ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে সেখানকার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আদালতে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটি মামলায় তাঁর সাজা হয়েছে। এ দুটি কারণ দেখিয়ে গতকাল রোববার তাঁকে সিটি করপোরেশনের কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করা হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত