আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে সোমবার ঈদুল ফিতর

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে সোমবার ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার (২৪ মে) ৩০ রমজান পূর্ণ এবং সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৩ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও কমিটির সহ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার, বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমানসহ কমিটির সদস্যসহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দেশবাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে ধর্মসচিব নুরুল ইসলাম বলেন, ২৫ মে (সোমবার) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম পালন শেষে মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের করোনা ও অন্যান্য মহামারি থেকে মুক্ত করেন।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে কিনা সারাদেশ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে খবর নেওয়া হয়। কিন্তু দেশের কোথাও চাঁদ উদিত হওয়ার খবর পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত