আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

‘ছাত্রলীগের’ দুপক্ষের সংঘর্ষে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন নিহত

‘ছাত্রলীগের’ দুপক্ষের সংঘর্ষে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন নিহত

ছাত্রলীগের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে শিক্ষাদান

‘ছাত্রলীগের’ দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও

প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

বুধবার রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের

হল ছাড়ার নির্দেশ দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খাদেমুল ইসলাম সাংবাদিকদের বলেন, “উপাচার্য ড. মো. আলাউদ্দিন তার

ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন।”
বৃহস্পতিবার বিকালে ‘রিজেন্ট বোর্ডের’ সভায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
শিক্ষার্থীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার বেলা ৩টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের

সংঘর্ষে নিহত হন পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মোশারফ হোসেন।
ওই বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কোনো কার্যক্রম থাকার কথা ছাত্রলীগ অস্বীকার করলেও শিক্ষার্থীরা

বলছেন, ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠনটির স্লোগান দিয়েই ক্যাম্পাসে সক্রিয় দুটি পক্ষ। 
প্রক্টর খাদেমুল ইসলাম সাংবাদিকদের জানান, “ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল

ছাত্রের মধ্যে প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
“এর ধারাবাহিকতায় বিকালে মোশারফ হোসেন পক্ষ ক্যাম্পাসে ঢুকলে মনিরুল ইসলামের পক্ষের

সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় মনিরের সমর্থকরা মোশারফ ও তার সহযোগী ফয়সালকে

এলোপাতাড়ি কোপাতে থাকে।”
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা গেলে মনির সমর্থকরা পিছু হটে।
প্রক্টর বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল মেডিকেল

কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
মোশারফকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আহত ফয়সাল ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের ছাত্র।
টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা

বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ফের সংঘর্ষে আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত

পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিবৃতিতে বলা হয়, “মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ

ছাত্রলীগের কোনো সাংগঠনিক কাঠামো নেই। অর্থাৎ মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ

ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই, এমনকি মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ছাত্রলীগের

কোনো কমিটি ঘোষণা করা হয়নি।”
ফলে এই সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগকে জড়িয়ে সংবাদ পরিবেশন বস্তুনিষ্ট ও তথ্যনির্ভর নয় বলে দাবি

করেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল

আলম।


শেয়ার করুন

পাঠকের মতামত