আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনায় রানা প্লাজার মালিকের মৃত্যু

করোনায় রানা প্লাজার মালিকের মৃত্যু

সাভারের আলোচিত রানা প্লাজার মালিক আব্দুল খালেক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নিজ বাসায় মারা যান তিনি। এ নিয়ে সাভারে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো নয় জনে।

আব্দুল খালেকের মেয়ে রওশনারা বলেন, ‘‘গত রোববার (৩১ মে) তার বাবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি।

পরে বাসায় থেকেই তার চিকিৎসা চলছিল। তিনি করোনাভাইরাসে সংক্রমিত কি না জানতে গত সোমবার (১ জুন) এনাম মেডিক‌্যালে নমুনা দেওয়া হয়। আজ সকালে পাওয়া ফলাফলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। তবে ফলাফল পাওয়ার আগেই আজ ভোরে তিনি মারা যান।”

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, ‘আব্দুল খালেক কোভিড–১৯ রোগী ছিলেন বলে এনাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল খালেকের মালিকানাধীন রানা প্লাজায় ধসের ঘটনা ঘটে। এতে চাপা পড়ে সহস্রাধিক মানুষ মারা যান। যাদের বেশিরভাগই ছিলেন ওই ভবনের অবস্থিত পোশাক কারখানার শ্রমিক।

এ ঘটনায় সেসময় আব্দুল খালেক ও তার ছেলে রানাকে আসামি করে একাধিক মামলা দায়ের করা হয়। এতে রানা কারাবন্দী থাকলেও আব্দুল খালেক জামিনে ছিলেন।

এদিকে, সাভার ও ধামরাইয়ে গতকাল বুধবার নতুন করে ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সাভারের ১৪ জন এবং ধামরাইয়ে ছয় জন। এ নিয়ে দুই উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮০০ ছাড়ালো।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত